ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ প্রথম টেস্টে আগে টসে জিতেছে। নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলাম রবিনের। বাংলাদেশের চলমান জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ১২২তম সদস্য তিনি।
সবশেষ ৪ টেস্টে বাজে পারফর্ম করেছে বাংলাদেশ দল। বিশেষ করে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল তারা। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ হারের পর এবার আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।
ব্যাটিং নেওয়ার কারণ ব্যাখ্যা করে শান্ত বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করতে যাচ্ছি। পিচটা শুকনো মনে হচ্ছে এবং আমার মনে হয় আমরা প্রথম ইনিংসে একটা ভালো স্কোর গড়তে পারব।’ জোহানেসবার্গ টেস্ট নিয়ে সতীর্থদের কাছে তার চাওয়া, ‘দল হিসেবে আমাদের ধারাবাহিক হতে হবে। আমার মনে হয় গত কয়েকদিনের প্রস্তুতি বেশ ভালো ছিল, এবং মানসিকভাবে ছেলেরা প্রস্তুত। আশা করি আমরা এখানে ভালো ক্রিকেট খেলব।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারক্রাম, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সিমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।








