বিয়ে করতে চান অনন্যা, ভবিষ্যতে মা হওয়ারও ইচ্ছা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বিয়ে, সংসার আর নতুন প্রেমের গুঞ্জনে এই মুহূর্তে বলিপাড়ার আলোচনায় অনন্যা পাণ্ডে। আদিত্য রায় কাপুর বা ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে প্রেমের অধ্যায় আগেই পেছনে ফেলেছেন তিনি। এখন গুঞ্জন উঠেছে, নতুন করে এক ‘স্টারকিডের’ প্রেমে মজেছেন চাঙ্কিকন্যা।

তারই প্রেক্ষাপটে ভবিষ্যতে বিয়ে করে ঘরোয়া জীবন ও সন্তান নেওয়ার ইচ্ছার কথা খোলামেলাভাবে জানিয়েছেন অনন্যা। নিজের রোম্যান্টিক সত্তা প্রকাশ করে এই তরুণ তারকা জানিয়েছেন, সময়মতো থিতু হয়ে মাতৃত্বের স্বাদও নিতে চান তিনি।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে অভিনেতা ও নির্মাতা ইমতিয়াজ আলির সঙ্গে নানা বিষয়ে কথা বলেন তিনি। একপর্যায়ে উঠে আসে বিয়ে, প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে তার ভাবনার প্রসঙ্গ।

অনন্যা বলেন, তিনি ভীষণ রোমান্টিক একজন মানুষ। তার কাছে ভালোবাসাই সবকিছু। তাই ভবিষ্যতে বিয়ে করতে চান তিনি। তবে এখনই বিয়ের পরিকল্পনা নেই। সময় হলে সংসার শুরু করতে চান।

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, আগের প্রজন্মের অভিনেত্রীরা কেন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাইতেন না? ক্যারিয়ারের শীর্ষে থাকাকালে কেন অনেকেই বিয়ে থেকে দূরে থাকতেন? অথচ বর্তমান প্রজন্মের অনেক অভিনেত্রী ক্যারিয়ারের পাশাপাশি সংসার ও সন্তান সামলাতেও আগ্রহী।

এই প্রশ্নের উত্তরে অনন্যা বলেন, ‘আমার মনে হয়, আগেও হয়তো অনেকের মধ্যে বিয়ের বিষয়ে দ্বিধা ছিল। কিন্তু তখন না বলার স্বাধীনতা অনেক কম ছিল। বর্তমান প্রজন্মের কাছে এখন অনেক উদাহরণ রয়েছে। সেগুলো দেখেই তারা নিজেদের মত প্রকাশ করার এবং প্রয়োজনে না বলার সাহস পাচ্ছেন।’

বিয়ে নিয়ে কী ভাবছেন অনন্যা? নিজের বিয়ে ও প্রেমের ভাবনা নিয়ে অভিনেত্রী বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার পক্ষে একটু কঠিন। কারণ আমি ভীষণ রোম্যান্টিক একজন মানুষ। আমার কাছে ভালোবাসাই সবকিছু, আমি বিয়ে করতে চাই। এখনই নয়, তবে ভবিষ্যতে অবশ্যই বিয়ে করতে চাই। এমনকি আমার সন্তানও চাই।’

এদিকে অনন্যার প্রেমজীবন নিয়েও বলিউডে নানা গুঞ্জন চলছে। সম্প্রতি অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়ার সঙ্গে তার নাম জড়িয়েছে। লন্ডনে দুজনের একসঙ্গে সময় কাটানোর কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে শুরু হয়েছে আলোচনা। যদিও তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কেউ।

এর আগে অভিনেতা আদিত্য রায় কাপুর এবং পরে ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে অনন্যার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অনন্যা। একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করে তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। স্বজনপোষণ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তার কথায়, তিনি অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে, এ পরিচয় নিয়ে গর্বিত। তবে বাবার পরিচয়কে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই। তার বাবা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

» স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

» গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

» বিয়ে করতে চান অনন্যা, ভবিষ্যতে মা হওয়ারও ইচ্ছা

» সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এমপিদের: স্পিকার

» হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

» টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের টেস্ট অভিষেক

» বিআরটিসির ২০ হাজার পেশাদার চালকের রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন করলেন সড়ক প্রতিমন্ত্রী

» ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের: অর্থমন্ত্রী

» অপতথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: প্রধান তথ্য কমিশনার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিয়ে করতে চান অনন্যা, ভবিষ্যতে মা হওয়ারও ইচ্ছা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বিয়ে, সংসার আর নতুন প্রেমের গুঞ্জনে এই মুহূর্তে বলিপাড়ার আলোচনায় অনন্যা পাণ্ডে। আদিত্য রায় কাপুর বা ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে প্রেমের অধ্যায় আগেই পেছনে ফেলেছেন তিনি। এখন গুঞ্জন উঠেছে, নতুন করে এক ‘স্টারকিডের’ প্রেমে মজেছেন চাঙ্কিকন্যা।

তারই প্রেক্ষাপটে ভবিষ্যতে বিয়ে করে ঘরোয়া জীবন ও সন্তান নেওয়ার ইচ্ছার কথা খোলামেলাভাবে জানিয়েছেন অনন্যা। নিজের রোম্যান্টিক সত্তা প্রকাশ করে এই তরুণ তারকা জানিয়েছেন, সময়মতো থিতু হয়ে মাতৃত্বের স্বাদও নিতে চান তিনি।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে অভিনেতা ও নির্মাতা ইমতিয়াজ আলির সঙ্গে নানা বিষয়ে কথা বলেন তিনি। একপর্যায়ে উঠে আসে বিয়ে, প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে তার ভাবনার প্রসঙ্গ।

অনন্যা বলেন, তিনি ভীষণ রোমান্টিক একজন মানুষ। তার কাছে ভালোবাসাই সবকিছু। তাই ভবিষ্যতে বিয়ে করতে চান তিনি। তবে এখনই বিয়ের পরিকল্পনা নেই। সময় হলে সংসার শুরু করতে চান।

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, আগের প্রজন্মের অভিনেত্রীরা কেন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাইতেন না? ক্যারিয়ারের শীর্ষে থাকাকালে কেন অনেকেই বিয়ে থেকে দূরে থাকতেন? অথচ বর্তমান প্রজন্মের অনেক অভিনেত্রী ক্যারিয়ারের পাশাপাশি সংসার ও সন্তান সামলাতেও আগ্রহী।

এই প্রশ্নের উত্তরে অনন্যা বলেন, ‘আমার মনে হয়, আগেও হয়তো অনেকের মধ্যে বিয়ের বিষয়ে দ্বিধা ছিল। কিন্তু তখন না বলার স্বাধীনতা অনেক কম ছিল। বর্তমান প্রজন্মের কাছে এখন অনেক উদাহরণ রয়েছে। সেগুলো দেখেই তারা নিজেদের মত প্রকাশ করার এবং প্রয়োজনে না বলার সাহস পাচ্ছেন।’

বিয়ে নিয়ে কী ভাবছেন অনন্যা? নিজের বিয়ে ও প্রেমের ভাবনা নিয়ে অভিনেত্রী বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার পক্ষে একটু কঠিন। কারণ আমি ভীষণ রোম্যান্টিক একজন মানুষ। আমার কাছে ভালোবাসাই সবকিছু, আমি বিয়ে করতে চাই। এখনই নয়, তবে ভবিষ্যতে অবশ্যই বিয়ে করতে চাই। এমনকি আমার সন্তানও চাই।’

এদিকে অনন্যার প্রেমজীবন নিয়েও বলিউডে নানা গুঞ্জন চলছে। সম্প্রতি অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়ার সঙ্গে তার নাম জড়িয়েছে। লন্ডনে দুজনের একসঙ্গে সময় কাটানোর কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে শুরু হয়েছে আলোচনা। যদিও তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কেউ।

এর আগে অভিনেতা আদিত্য রায় কাপুর এবং পরে ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে অনন্যার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অনন্যা। একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করে তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। স্বজনপোষণ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তার কথায়, তিনি অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে, এ পরিচয় নিয়ে গর্বিত। তবে বাবার পরিচয়কে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই। তার বাবা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com