বিআরটিসির ২০ হাজার পেশাদার চালকের রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন করলেন সড়ক প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

 

বাসস :বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় ২০ হাজার পেশাদার চালকের জন্য দক্ষতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি রবিবার (১৫ নভেম্বর) শুরু হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ প্রশিক্ষণের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন।

বিআরটিসি চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমরের সভাপত্বিতে সেখানে আরো উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান।

প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ১৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে ৫০০ জন পেশাদার চালকদের পাঁচ দিনব্যাপী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করে।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)— এ দুটি প্রকল্পের আওতায় ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিআরটিসির চলমান কর্মসূচির অংশ হিসেবে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারীও প্রশিক্ষণ গ্রহণ করছেন।

বিআরটিসির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম বলেন, শুরুতে নতুন নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণের হার কম থাকলেও দিন দিন তাদের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেন।

ফাতিমা বেগম বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পেশাদার চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান হালনাগাদ, নিরাপদ ও প্রতিরক্ষামূলক গাড়ি চালানোর দক্ষতা বৃদ্ধি এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে রিফ্রেশার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তিনি আরো বলেন, বিআরএসপি প্রকল্পের আওতায় সম্পূর্ণ নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। অন্যদিকে, বিদ্যমান পেশাদার চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী এই রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, এসব প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের দায়িত্ববোধ আরও জোরদার করতে উৎসাহিত করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের টেস্ট অভিষেক

» বিআরটিসির ২০ হাজার পেশাদার চালকের রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন করলেন সড়ক প্রতিমন্ত্রী

» ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের: অর্থমন্ত্রী

» অপতথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: প্রধান তথ্য কমিশনার

» ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা

» ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

» সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে যুবদলের নয়ন হতে হবে: রাশেদ খাঁন

» শেখ হাসিনা কোনোভাবে ফিরে আসলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী

» স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে রিং

» আ.লীগ নেতাদের সঙ্গে এসপি জাহাংগীরের যোগাযোগ ব্যক্তিগত, বাহিনীর নয়: সিএমপি কমিশনার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিআরটিসির ২০ হাজার পেশাদার চালকের রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন করলেন সড়ক প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

 

বাসস :বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় ২০ হাজার পেশাদার চালকের জন্য দক্ষতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি রবিবার (১৫ নভেম্বর) শুরু হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ প্রশিক্ষণের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন।

বিআরটিসি চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমরের সভাপত্বিতে সেখানে আরো উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান।

প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ১৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে ৫০০ জন পেশাদার চালকদের পাঁচ দিনব্যাপী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করে।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)— এ দুটি প্রকল্পের আওতায় ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিআরটিসির চলমান কর্মসূচির অংশ হিসেবে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারীও প্রশিক্ষণ গ্রহণ করছেন।

বিআরটিসির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম বলেন, শুরুতে নতুন নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণের হার কম থাকলেও দিন দিন তাদের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেন।

ফাতিমা বেগম বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পেশাদার চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান হালনাগাদ, নিরাপদ ও প্রতিরক্ষামূলক গাড়ি চালানোর দক্ষতা বৃদ্ধি এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে রিফ্রেশার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তিনি আরো বলেন, বিআরএসপি প্রকল্পের আওতায় সম্পূর্ণ নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। অন্যদিকে, বিদ্যমান পেশাদার চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী এই রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, এসব প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের দায়িত্ববোধ আরও জোরদার করতে উৎসাহিত করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com