মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্রী নিহত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সোমাইয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকালে কলেজে যাওয়ার পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়ার আমির হোসেনের মেয়ে। তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে থেকে নবীনগর সরকারি কলেজে পড়াশোনা করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন সোমাইয়া। পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোমাইয়াকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব কান্দি নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তাঁর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সোমাইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত,আহত ১৫

» আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

» শেখ হাসিনাকে পাসপোর্টের কথা ভুলে যেতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

» মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্রী নিহত

» মিসরে দুই ট্রেনের সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় জামায়াতের শোক

» ছাত্রের শরীরে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

» জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সৌজন্য সাক্ষাৎ

» পরীক্ষার মৌসুমের জন্য ব্রেন বুস্টার- একাডেমিক পারফরম্যান্সে পুষ্টির ভূমিকা

» ‘হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি, তিনি কখনোই ফিরবেন না : চিফ প্রসিকিউটর

» ১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের সমাবেশ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্রী নিহত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সোমাইয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকালে কলেজে যাওয়ার পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়ার আমির হোসেনের মেয়ে। তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে থেকে নবীনগর সরকারি কলেজে পড়াশোনা করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন সোমাইয়া। পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোমাইয়াকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব কান্দি নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তাঁর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সোমাইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com