ভূমি অফিসে অনিয়ম ও দীর্ঘসূত্রতা বরদাস্ত করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পঞ্চগড় জেলা প্রশাসনের অধীন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রবিবার (৮ নভেম্বর) সকালে তিনি কার্যালয়টি পরিদর্শন করেন। এ সময় ভূমিসেবা কার্যক্রমের মান ও সেবাগ্রহীতাদের ভোগান্তির বিষয়টি সরেজমিনে যাচাই করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন রেজিস্টার, নামজারি এবং ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম ঘুরে দেখেন। সাধারণ মানুষ নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন কি না, তা জানতে সরাসরি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, ‘দাপ্তরিক কাজে কোনো ধরনের দীর্ঘসূত্রতা, অনিয়ম ও হয়রানি বরদাস্ত করা হবে না।’ পাশাপাশি ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেবার মান আরও উন্নত, দ্রুত ও জনবান্ধব করতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। জনগণের ভোগান্তি কমাতে এবং সরকারি সেবার মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ সময় পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সিএমএইচে চিকিৎসা নিতে চান মাসুদ উদ্দিন, শুনানি পিছিয়ে মঙ্গলবার

» জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি

» এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল

» স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেফতার

» ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

» বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির ক্ষতি বেশি: আইনমন্ত্রী

» সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু

» সৌদির রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২ ,মামলা ৪০টি

» পর্তুগালের বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভূমি অফিসে অনিয়ম ও দীর্ঘসূত্রতা বরদাস্ত করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পঞ্চগড় জেলা প্রশাসনের অধীন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রবিবার (৮ নভেম্বর) সকালে তিনি কার্যালয়টি পরিদর্শন করেন। এ সময় ভূমিসেবা কার্যক্রমের মান ও সেবাগ্রহীতাদের ভোগান্তির বিষয়টি সরেজমিনে যাচাই করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন রেজিস্টার, নামজারি এবং ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম ঘুরে দেখেন। সাধারণ মানুষ নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন কি না, তা জানতে সরাসরি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, ‘দাপ্তরিক কাজে কোনো ধরনের দীর্ঘসূত্রতা, অনিয়ম ও হয়রানি বরদাস্ত করা হবে না।’ পাশাপাশি ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেবার মান আরও উন্নত, দ্রুত ও জনবান্ধব করতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। জনগণের ভোগান্তি কমাতে এবং সরকারি সেবার মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ সময় পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com