ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় সড়কের ওপর পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (৮ নভেম্বর) ভোর রাতে  দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় সড়কের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সড়ক পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়ক পারাপারে নির্ধারিত স্থান ও ফুটওভারব্রিজ ব্যবহারের পাশাপাশি সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ভূমি অফিসে অনিয়ম ও দীর্ঘসূত্রতা বরদাস্ত করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

» ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

» চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ

» ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

» ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

» সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» লাইসেন্স ছাড়া অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি করা যাবে না

» বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’

» সাফ চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচের টিকিটের দামে অর্ধেক ছাড়

» পোল্যান্ডে পর্যটনকেন্দ্রে বন্দুক হামলায় নিহত ৬, সন্দেহভাজনের বাড়িতে মিলল ৩ মরদেহ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় সড়কের ওপর পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (৮ নভেম্বর) ভোর রাতে  দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় সড়কের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সড়ক পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়ক পারাপারে নির্ধারিত স্থান ও ফুটওভারব্রিজ ব্যবহারের পাশাপাশি সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com