ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ ৪জন নিহত

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনার আহত হয়েছেন আরো তিনজন।

আজ  সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) ও তাদের ৮ মাস বয়সী সন্তান রিফা। আরেকজন হলেন- মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার বরকত আলী ভূইয়ার ছেলে শওকত হাসান লিখন (৪৫)।

স্থানীয়রা জানান, সকালে মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি জামালপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে মেলান্দহের দিকে একটি মোটরসাইকেল যাচ্ছিল। এ সময় জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই ট্রাকটি পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকায় একই পরিবারের শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন ও মোটরসাইকেলের দুইজনসহ অন্তত চারজন গুরুতর আহত হন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। পরবর্তীতে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শওকত হাসান লিখন নিহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সমবায়কে প্রতিযোগিতাসক্ষম করতে আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

» সাভার-ধামরাইয়ে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

» এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

» সিএমএইচে চিকিৎসা নিতে চান মাসুদ উদ্দিন, শুনানি পিছিয়ে মঙ্গলবার

» জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি

» এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল

» স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেফতার

» ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

» বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির ক্ষতি বেশি: আইনমন্ত্রী

» সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ ৪জন নিহত

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনার আহত হয়েছেন আরো তিনজন।

আজ  সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) ও তাদের ৮ মাস বয়সী সন্তান রিফা। আরেকজন হলেন- মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার বরকত আলী ভূইয়ার ছেলে শওকত হাসান লিখন (৪৫)।

স্থানীয়রা জানান, সকালে মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি জামালপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে মেলান্দহের দিকে একটি মোটরসাইকেল যাচ্ছিল। এ সময় জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই ট্রাকটি পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকায় একই পরিবারের শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন ও মোটরসাইকেলের দুইজনসহ অন্তত চারজন গুরুতর আহত হন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। পরবর্তীতে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শওকত হাসান লিখন নিহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com