আন্দোলনে জড়িত; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আন্দোলনে অংশ নিয়ে ভাঙচুর, লুটপাট, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কালিয়াকৈর পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সিকদার (৪০), পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু (৩৯), উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক দপ্তর সম্পাদক ইউসুফ সিকদার (৩৮), মৌচাক ইউনিয়ন আওয়ামী শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন (৪২), উপজেলা আওয়ামী ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. আরিফুল হোসেন (৩৬), পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া (৫০), যুবলীগের সক্রিয় সদস্য মেহেদী হাসান মিজান (৩৯), আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম (৫০), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. রাসেল (১৯), মো. সৈকত শেখ (২০) ও মিজানুর রহমান (২০) এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য বাদল হাওলাদার (৪৮) ও কবির হোসেন মন্ডল (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শিল্পকারখানার শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলনের সময় গ্রেফতার ব্যক্তিরা শ্রমিকদের সঙ্গে মিশে ভাঙচুর, লুটপাট, হামলা ও অগ্নিসংযোগে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। কালিয়াকৈর থানা-পুলিশ অনুসন্ধান করে আন্দোলনে তাঁদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে মিশে আন্দোলনে অংশ নিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর প্রমাণ পাওয়া গেছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

» ২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজান ও ঈদে

» ‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম

» ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ

» মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

» মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা

» আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন

» ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী

» ইবির শিক্ষার্থীবাহী বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা ৩৫ শিক্ষার্থীর

» রাজধানীর লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আন্দোলনে জড়িত; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আন্দোলনে অংশ নিয়ে ভাঙচুর, লুটপাট, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কালিয়াকৈর পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সিকদার (৪০), পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু (৩৯), উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক দপ্তর সম্পাদক ইউসুফ সিকদার (৩৮), মৌচাক ইউনিয়ন আওয়ামী শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন (৪২), উপজেলা আওয়ামী ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. আরিফুল হোসেন (৩৬), পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া (৫০), যুবলীগের সক্রিয় সদস্য মেহেদী হাসান মিজান (৩৯), আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম (৫০), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. রাসেল (১৯), মো. সৈকত শেখ (২০) ও মিজানুর রহমান (২০) এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য বাদল হাওলাদার (৪৮) ও কবির হোসেন মন্ডল (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শিল্পকারখানার শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলনের সময় গ্রেফতার ব্যক্তিরা শ্রমিকদের সঙ্গে মিশে ভাঙচুর, লুটপাট, হামলা ও অগ্নিসংযোগে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। কালিয়াকৈর থানা-পুলিশ অনুসন্ধান করে আন্দোলনে তাঁদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে মিশে আন্দোলনে অংশ নিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর প্রমাণ পাওয়া গেছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com