আশুলিয়ায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানা ছুটি ঘোষণা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ করছে শ্রমিকরা। তবে অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে শিল্পাঞ্চল আশুলিয়ায় মোতায়েন করা হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও।

সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেয় শ্রমিকরা পরে শারমিন গ্রুপ এর একটি ফ্লোর, এনভয়, স্টারলিংসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে সাধারণ ছুটি ঘোষণা করেন কারখানা কর্তৃপক্ষ।

ছুটির পর শ্রমিকরা অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করার চেষ্টা করলে পুলিশ তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেমে থেমে শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

এদিকে, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও এসব এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

চলমান শ্রমিক অসন্তোষ কে কেন্দ্র করে নিউএইজ গ্রুপের অধীন আশুলিয়ায় অবস্থিত সব কারখানাসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া, বলেন শ্রমিক অসন্তোষের কারণে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

» ২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজান ও ঈদে

» ‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম

» ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ

» মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

» মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা

» আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন

» ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী

» ইবির শিক্ষার্থীবাহী বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা ৩৫ শিক্ষার্থীর

» রাজধানীর লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আশুলিয়ায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানা ছুটি ঘোষণা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ করছে শ্রমিকরা। তবে অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে শিল্পাঞ্চল আশুলিয়ায় মোতায়েন করা হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও।

সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেয় শ্রমিকরা পরে শারমিন গ্রুপ এর একটি ফ্লোর, এনভয়, স্টারলিংসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে সাধারণ ছুটি ঘোষণা করেন কারখানা কর্তৃপক্ষ।

ছুটির পর শ্রমিকরা অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করার চেষ্টা করলে পুলিশ তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেমে থেমে শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

এদিকে, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও এসব এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

চলমান শ্রমিক অসন্তোষ কে কেন্দ্র করে নিউএইজ গ্রুপের অধীন আশুলিয়ায় অবস্থিত সব কারখানাসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া, বলেন শ্রমিক অসন্তোষের কারণে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com