‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : দেশে চলন্ত বাসে অগ্নিসংযোগ, ককটেল ও বোমা বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির ঘটনা নিয়ে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বিএনপি ক্ষমতায় থাকলে এসব নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে আগেই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হতো বলে মন্তব্য করেছেন তিনি।

একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের দণ্ড কার্যকরে বিলম্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ডাকসু ভিপি।

আজ মঙ্গলবার সকাল ১০ টার পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন সাদিক কায়েম।

পোস্টে তিনি লেখেন, ‘আজ স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে সারাদেশে সন্ত্রাসী লীগ নিশ্চয়ই চলন্ত বাসে আগুন দিতে পারতো না। আজ প্রধানমন্ত্রী বেঁচে থাকলে নিশ্চয়ই তিনি গোয়েন্দা তথ্য ব্যবহার করে ককটেল ও বোমা ফুটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের আগেই ধরে ফেলতেন।’

তিনি আরও লেখেন, ‘আজ বিএনপি ক্ষমতায় থাকলে নিশ্চয়ই জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার ইতোমধ্যে সম্পন্ন হয়ে যেতো, হাসিনাসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির রায় বাস্তবায়ন করতে এতোদিন অপেক্ষা করা লাগতো না।’

তার এই পোস্টে মূলত সাম্প্রতিক নাশকতার ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া নিয়ে রাজনৈতিক বক্তব্য উঠে এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজান ও ঈদে

» ‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম

» ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ

» মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

» মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা

» আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন

» ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী

» ইবির শিক্ষার্থীবাহী বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা ৩৫ শিক্ষার্থীর

» রাজধানীর লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

» জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেফতার ৩

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : দেশে চলন্ত বাসে অগ্নিসংযোগ, ককটেল ও বোমা বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির ঘটনা নিয়ে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বিএনপি ক্ষমতায় থাকলে এসব নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে আগেই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হতো বলে মন্তব্য করেছেন তিনি।

একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের দণ্ড কার্যকরে বিলম্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ডাকসু ভিপি।

আজ মঙ্গলবার সকাল ১০ টার পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন সাদিক কায়েম।

পোস্টে তিনি লেখেন, ‘আজ স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে সারাদেশে সন্ত্রাসী লীগ নিশ্চয়ই চলন্ত বাসে আগুন দিতে পারতো না। আজ প্রধানমন্ত্রী বেঁচে থাকলে নিশ্চয়ই তিনি গোয়েন্দা তথ্য ব্যবহার করে ককটেল ও বোমা ফুটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের আগেই ধরে ফেলতেন।’

তিনি আরও লেখেন, ‘আজ বিএনপি ক্ষমতায় থাকলে নিশ্চয়ই জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার ইতোমধ্যে সম্পন্ন হয়ে যেতো, হাসিনাসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির রায় বাস্তবায়ন করতে এতোদিন অপেক্ষা করা লাগতো না।’

তার এই পোস্টে মূলত সাম্প্রতিক নাশকতার ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া নিয়ে রাজনৈতিক বক্তব্য উঠে এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com