হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার মাইটিভির সাথী-তৌহিদ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত।

 

আজ তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জি.এম.ফারহান ইশতিয়াক। প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন করেন রবিবার (১৯ অক্টবর)। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য আজ সোমবার দিন ঠিক করেন। শুনানিতে আসামিদের উপস্থিতিতে আদালত তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেয়।

 

মামলার বিবরণে বলা হয়েছে, সরকার পতনের আন্দোলনের সময় ২০ জুলাই মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনকারীদের উপর হামলা, গুলিবর্ষণ করা হয়। সে সময় গুলিবিদ্ধ হয়ে দুর্জয় নামের এক ব্যক্তির দুই চোখ অন্ধ হয়ে যায়। এছাড়া মাথায় গুরুতর আঘাতও পান তিনি। ওই সময় তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রাখা হয়।

 

পরে পথচারীরা তাকে এ এম জেড হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে পাঠিয়ে দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন দুর্জয়। এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নামে বাড্ডা থানায় মামলা করেন দুর্জয়।

 

প্রসঙ্গত, গত ১৭ অগাস্ট গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারের পর ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় তাবে পাঁচদিনের রিমান্ডে পাঠায় আদালত। রিমান্ড শেষে ২৩ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়।

 

এছাড়া ২৪ অগাস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। পরদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ৩০ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়। এবার বাবা ও ছেলেকে জুলাই আন্দোলনের এ মামলায় গ্রেফতার দেখানো হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ইলেকট্রিক চুলা কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

» সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনে নারীদের সুযোগ দেওয়া উচিত : স্পিকার

» ৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রেরণা : রিজভী

» শীতের সবজির বাজারে চড়া

» কে বারবার আপনার প্রোফাইল দেখছে, জানাবে লিংকডইন

» শ্রমিকদল নেতা হত্যা: সাবেক স্ত্রীসহ ৩জন গ্রেপ্তার

» জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

» আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ,মামলা ৫৩টি

» উত্তরা থেকে ১৭ চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার মাইটিভির সাথী-তৌহিদ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত।

 

আজ তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জি.এম.ফারহান ইশতিয়াক। প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন করেন রবিবার (১৯ অক্টবর)। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য আজ সোমবার দিন ঠিক করেন। শুনানিতে আসামিদের উপস্থিতিতে আদালত তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেয়।

 

মামলার বিবরণে বলা হয়েছে, সরকার পতনের আন্দোলনের সময় ২০ জুলাই মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনকারীদের উপর হামলা, গুলিবর্ষণ করা হয়। সে সময় গুলিবিদ্ধ হয়ে দুর্জয় নামের এক ব্যক্তির দুই চোখ অন্ধ হয়ে যায়। এছাড়া মাথায় গুরুতর আঘাতও পান তিনি। ওই সময় তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রাখা হয়।

 

পরে পথচারীরা তাকে এ এম জেড হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে পাঠিয়ে দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন দুর্জয়। এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নামে বাড্ডা থানায় মামলা করেন দুর্জয়।

 

প্রসঙ্গত, গত ১৭ অগাস্ট গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারের পর ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় তাবে পাঁচদিনের রিমান্ডে পাঠায় আদালত। রিমান্ড শেষে ২৩ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়।

 

এছাড়া ২৪ অগাস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। পরদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ৩০ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়। এবার বাবা ও ছেলেকে জুলাই আন্দোলনের এ মামলায় গ্রেফতার দেখানো হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com