জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।  আপনার চোখকে ভালবাসুন” প্রতিপাদ্যের আলোকে জামালপুরের বকসীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‍্যালি বের করা হয়।
র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল আলমের সভাপতিত্বে এতে  মেডিকেল অফিসার ডাঃ এস এম আলকাস আহমেদ,  ডাঃ ফাতেমা তুজ জাহরা, সকল স্টাফ নার্সসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক আছিয়া খাতুন, স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আল আমিন,   প্রগতির এলাকা ব্যবস্থাপক শাহানাজ পারভীন, ব্রাঞ্চ এ্যাকাউন্টস অফিসার মোঃ মোকলেছুর রহমান, ইউপিজি ব্রাঞ্চ ম্যানেজার লিলি আক্তারসহ ব্র‍্যাকের অন্যান্য সদস্যবৃন্দ এতে অংশ নেন। সভায় ব্র্যাকের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ে তাদের কার্যক্রম তুলে ধরেন এলাকা ব্যবস্থাপক আছিয়া খাতুন।
আলোচনা সভায় ইউএইচএ্যান্ডএফপিও তার বক্তব্যে চোখের যত্ন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং এনসিডি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রতিরোধ নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
তিনি বলেন চোখ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই চোখের দৃষ্টি ঠিক রাখতে প্রথমে চোখের দিকে নজর রাখতে হবে। চোখের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
বিশেষ করে শিশুদের দৃষ্টি শক্তির দিকে নজর দিতে হবে। শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে তাদের প্রতি যত্নবান হতে হবে। পাশাপাশি শিশুদের চোখের যত্ন নিতে দেশীয় ফলমূল ও পুষ্টিকর খাবার দিতে হবে।
ব্র‍্যাকের স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন কার্যক্রমের তিনি ভূয়সী প্রশংসা করেন এবং সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং তার বক্তব্যের মধ্য দিয়েই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং এর সহযোগিতায় কর্মসূচিটির মূল লক্ষ্য ছিল মানুষের চোখের যত্ন ও দৃষ্টি সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা

» ২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে: ববি হাজ্জাজ

» কিশোর গ্যাং  অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে আরও ২৫২ জন আটক

» শতরানের উদ্বোধনী জুটি বাংলাদেশের, সেঞ্চুরি হলো না তানজিদের

» ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: ডিএনসিসি প্রশাসক

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০ , মামলা ৫১টি

» আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলে আটক

» গাঁজাসহ যুবক আটক

» বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।  আপনার চোখকে ভালবাসুন” প্রতিপাদ্যের আলোকে জামালপুরের বকসীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‍্যালি বের করা হয়।
র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল আলমের সভাপতিত্বে এতে  মেডিকেল অফিসার ডাঃ এস এম আলকাস আহমেদ,  ডাঃ ফাতেমা তুজ জাহরা, সকল স্টাফ নার্সসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক আছিয়া খাতুন, স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আল আমিন,   প্রগতির এলাকা ব্যবস্থাপক শাহানাজ পারভীন, ব্রাঞ্চ এ্যাকাউন্টস অফিসার মোঃ মোকলেছুর রহমান, ইউপিজি ব্রাঞ্চ ম্যানেজার লিলি আক্তারসহ ব্র‍্যাকের অন্যান্য সদস্যবৃন্দ এতে অংশ নেন। সভায় ব্র্যাকের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ে তাদের কার্যক্রম তুলে ধরেন এলাকা ব্যবস্থাপক আছিয়া খাতুন।
আলোচনা সভায় ইউএইচএ্যান্ডএফপিও তার বক্তব্যে চোখের যত্ন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং এনসিডি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রতিরোধ নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
তিনি বলেন চোখ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই চোখের দৃষ্টি ঠিক রাখতে প্রথমে চোখের দিকে নজর রাখতে হবে। চোখের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
বিশেষ করে শিশুদের দৃষ্টি শক্তির দিকে নজর দিতে হবে। শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে তাদের প্রতি যত্নবান হতে হবে। পাশাপাশি শিশুদের চোখের যত্ন নিতে দেশীয় ফলমূল ও পুষ্টিকর খাবার দিতে হবে।
ব্র‍্যাকের স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন কার্যক্রমের তিনি ভূয়সী প্রশংসা করেন এবং সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং তার বক্তব্যের মধ্য দিয়েই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং এর সহযোগিতায় কর্মসূচিটির মূল লক্ষ্য ছিল মানুষের চোখের যত্ন ও দৃষ্টি সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com