আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার কারাদণ্ড

অপূর্ব লাল সরকার, প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক এক মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও দুইশ’ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম হোসেন তমাল এ দণ্ডাদেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর এলাকার জালাল সরদারের ছেলে রাকিব সরদারকে (২১) বিশ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মাদকদ্রব্য গাঁজাসহ আটক ব্যক্তিকে গ্রেপ্তারের পর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম হোসেন তমাল’র ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে দোষ স্বীকারের পর বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ’ টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত রাকিব সরদারকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

» তরুণদের মেধা, নৈতিকতা ও নেতৃত্বে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ: চরমোনাই পীর

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা

» প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

» পাকিস্তানে গেলেন স্পিকার হাফিজ উদ্দিন

» মিথিলা বাদ, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা

» হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু

» সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের

» সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৪৯ কারখানা, সাতটিতে কর্মবিরতি

» অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার কারাদণ্ড

অপূর্ব লাল সরকার, প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক এক মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও দুইশ’ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম হোসেন তমাল এ দণ্ডাদেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর এলাকার জালাল সরদারের ছেলে রাকিব সরদারকে (২১) বিশ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মাদকদ্রব্য গাঁজাসহ আটক ব্যক্তিকে গ্রেপ্তারের পর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম হোসেন তমাল’র ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে দোষ স্বীকারের পর বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ’ টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত রাকিব সরদারকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com