দলবদলের ব্যর্থতার পর এজেন্ট বদলাতে যাচ্ছেন আলভারেজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গ্রীষ্মের দলবদলে আতলেতিকো মাদ্রিদ ছাড়তে ব্যর্থ হওয়ার পর এবার জাতীয় দলের সতীর্থ এনজো ফার্নান্দেজের এজেন্টকে নিজের প্রতিনিধি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন হুলিয়ান আলভারেজ।

২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে ভিড়াতে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও বার্সেলোনা জোর আগ্রহ দেখিয়েছিল। তবে বার্সেলোনায় যোগ দেওয়াটাই আলভারেজের বড় স্বপ্ন ছিল। কিন্তু আতলেতিকো মাদ্রিদ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত ওয়ান্দা মেত্রোপলিতানোতেই তাকে থেকে যেতে হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘ ক্যারিয়ার জুড়ে আলভারেজকে পরামর্শ দেওয়া প্রতিনিধি ফার্নান্দো হিদালগোর সঙ্গে শেষ পর্যন্ত সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন এই তারকা ফুটবলার।

আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে পিএসজির সাবেক তারকা খাবিয়ের পাস্তোরের মালিকানাধীন ‘দি এলিগ্যান্ট গেম’ এজেন্সির সঙ্গে যুক্ত হতে দেখা যেতে পারে।

স্প্যানিশ দৈনিক এএসের রিপোর্ট অনুযায়ী, আলভারেজের বাবা গুস্তাভো আলভারেজ নিজেই ছেলে নতুন এজেন্টের দায়িত্ব নেওয়ার বিষয়টি তদারকি করছেন।

সাবেক ম্যানচেস্টার সিটির তারকা আলভারেজের প্রতিনিধি হওয়ার দৌড়ে ৩৭ বছর বয়সী খাবিয়ের পাস্তোরেই সবার চেয়ে এগিয়ে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে আলোচনা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে।

পাস্তোরেই গত গ্রীষ্মের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফারটি সম্পন্ন করেছিলেন, যেখানে চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন এনজো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্রিজ ছাড়াই কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ রাখার উপায়

» ব্লাড প্রেসার হাই হলে দ্রুত কমানোর উপায়

» প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

» ককরোচ জনতা পার্টির হুশিয়ারি প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

» নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

» ‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ

» ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি

» আওয়ামী লীগ ৭১ সাল থেকে মিথ্যা কথা বলে আসছে: শামা ওবায়েদ

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দলবদলের ব্যর্থতার পর এজেন্ট বদলাতে যাচ্ছেন আলভারেজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গ্রীষ্মের দলবদলে আতলেতিকো মাদ্রিদ ছাড়তে ব্যর্থ হওয়ার পর এবার জাতীয় দলের সতীর্থ এনজো ফার্নান্দেজের এজেন্টকে নিজের প্রতিনিধি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন হুলিয়ান আলভারেজ।

২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে ভিড়াতে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও বার্সেলোনা জোর আগ্রহ দেখিয়েছিল। তবে বার্সেলোনায় যোগ দেওয়াটাই আলভারেজের বড় স্বপ্ন ছিল। কিন্তু আতলেতিকো মাদ্রিদ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত ওয়ান্দা মেত্রোপলিতানোতেই তাকে থেকে যেতে হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘ ক্যারিয়ার জুড়ে আলভারেজকে পরামর্শ দেওয়া প্রতিনিধি ফার্নান্দো হিদালগোর সঙ্গে শেষ পর্যন্ত সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন এই তারকা ফুটবলার।

আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে পিএসজির সাবেক তারকা খাবিয়ের পাস্তোরের মালিকানাধীন ‘দি এলিগ্যান্ট গেম’ এজেন্সির সঙ্গে যুক্ত হতে দেখা যেতে পারে।

স্প্যানিশ দৈনিক এএসের রিপোর্ট অনুযায়ী, আলভারেজের বাবা গুস্তাভো আলভারেজ নিজেই ছেলে নতুন এজেন্টের দায়িত্ব নেওয়ার বিষয়টি তদারকি করছেন।

সাবেক ম্যানচেস্টার সিটির তারকা আলভারেজের প্রতিনিধি হওয়ার দৌড়ে ৩৭ বছর বয়সী খাবিয়ের পাস্তোরেই সবার চেয়ে এগিয়ে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে আলোচনা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে।

পাস্তোরেই গত গ্রীষ্মের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফারটি সম্পন্ন করেছিলেন, যেখানে চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন এনজো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com