তীব্র ধোঁয়াশায় বিপর্যস্ত মালয়েশিয়া, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া বায়ুদূষণজনিত তীব্র ধোঁয়াশার কারণে মালয়েশিয়ার বাতাসের মান মারাত্মক অস্বাস্থ্যকর পর্যায়ে নেমে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অঙ্গরাজ্য এবং এর ফেডারেল ও প্রশাসনিক রাজধানী কুয়ালালামপুরসহ কয়েকটি প্রধান অঞ্চলে শুক্রবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতেই তাৎক্ষণিকভাবে বিদ্যালয়গুলো বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক সতর্ক বার্তায় মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রী ফাদলিনা সিদেক বলেন, ‌‘আমি সব রাজ্য শিক্ষা বিভাগ ও জেলা শিক্ষা অফিসগুলোকে সার্বিক ধোঁয়াশা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার নির্দেশ দিয়েছি। বায়ুমণ্ডলের পরিস্থিতি বিবেচনা করে যেকোনো জরুরি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।’

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর ইন্দোনেশিয়ার জঙ্গল ও কৃষিজমিতে অনিয়ন্ত্রিত অগ্নিকাণ্ড এবং দাবানলের কারণে সৃষ্ট ক্ষতিকর ধোঁয়াশা বাতাস ভেসে প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রবেশ করে। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই অঞ্চলে মারাত্মক বায়ুদূষণ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। বিষাক্ত ধোঁয়াশার প্রভাবে সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার এবং অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গাঁজাসহ যুবক আটক

» বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায়

» দলবদলের ব্যর্থতার পর এজেন্ট বদলাতে যাচ্ছেন আলভারেজ

» তীব্র ধোঁয়াশায় বিপর্যস্ত মালয়েশিয়া, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা

» আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা

» আজ শুক্রবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ১১ মাসেই কোরআনের হাফেজ ৮ বছরের শিশু মুগ্ধ

» প্রধানমন্ত্রীর কাছে আবরার ফাহাদের নামে কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর সেতু নির্মাণের দাবি পরিবারের

» প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

» কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তীব্র ধোঁয়াশায় বিপর্যস্ত মালয়েশিয়া, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া বায়ুদূষণজনিত তীব্র ধোঁয়াশার কারণে মালয়েশিয়ার বাতাসের মান মারাত্মক অস্বাস্থ্যকর পর্যায়ে নেমে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অঙ্গরাজ্য এবং এর ফেডারেল ও প্রশাসনিক রাজধানী কুয়ালালামপুরসহ কয়েকটি প্রধান অঞ্চলে শুক্রবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতেই তাৎক্ষণিকভাবে বিদ্যালয়গুলো বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক সতর্ক বার্তায় মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রী ফাদলিনা সিদেক বলেন, ‌‘আমি সব রাজ্য শিক্ষা বিভাগ ও জেলা শিক্ষা অফিসগুলোকে সার্বিক ধোঁয়াশা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার নির্দেশ দিয়েছি। বায়ুমণ্ডলের পরিস্থিতি বিবেচনা করে যেকোনো জরুরি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।’

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর ইন্দোনেশিয়ার জঙ্গল ও কৃষিজমিতে অনিয়ন্ত্রিত অগ্নিকাণ্ড এবং দাবানলের কারণে সৃষ্ট ক্ষতিকর ধোঁয়াশা বাতাস ভেসে প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রবেশ করে। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই অঞ্চলে মারাত্মক বায়ুদূষণ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। বিষাক্ত ধোঁয়াশার প্রভাবে সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার এবং অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com