শক্তি অবকাঠামোয় হামলা বন্ধসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের ৩ দফা

ছবি সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্ক : পঞ্চম বছরে পা দেওয়া রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে তিন দফার যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের গত মাসের কিয়েভ সফরের সময় এই পরিকল্পনাটি ইউক্রেনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বুধবার (৭ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ভারতের পেশ করা প্রস্তাবের তিন মূল বিষয়ের মধ্যে রয়েছে শক্তি কেন্দ্র ও অন্যান্য অবকাঠামোয় আক্রমণ বন্ধ করা, কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য ও জ্বালানি পরিবহন স্বাভাবিক রাখা এবং এই কৌশলগত জলপথে বাণিজ্যিক জাহাজে হামলা পুরোপুরি বন্ধ রাখা।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা ভারতের প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করে এটিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে আসা চারটি আন্তর্জাতিক প্রস্তাবের মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ বলে উল্লেখ করেছেন। তুরস্ক, মিসর এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেলেও যেকোনো চুক্তিতে কেবল সামরিক অভিযান নয়, বরং শক্তি অবকাঠামো ও কৃষ্ণসাগর পরিস্থিতির সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন বলে তিনি জানান।

ইউক্রেনের ড্রোন হামলায় ২৩ ভারতীয় ক্রুবাহী তেল ট্যাঙ্কারে আগুনইউক্রেনের ড্রোন হামলায় ২৩ ভারতীয় ক্রুবাহী তেল ট্যাঙ্কারে আগুন
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেন, যুদ্ধ বন্ধে সমঝোতামূলক সমাধানের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত ভালো চিন্তাভাবনা রয়েছে। একই সঙ্গে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে যুদ্ধ থামাতে কাজ করায় তিনি প্রধানমন্ত্রী মোদির প্রশংসাও করেন।

ভারতের প্রস্তাবটি তুরস্ক ও মিসরের প্রস্তাব থেকে ভিন্ন, কারণ তারা মূলত বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের মাধ্যমে শস্য চলাচলের ওপর জোর দিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাটি কেবল শক্তি অবকাঠামোয় যুদ্ধবিরতির ওপর কেন্দ্র করে তৈরি।

দিল্লি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, ভারত কেবল মৌখিক আহ্বানের মধ্যে সীমাবদ্ধ না থেকে উভয় দেশের সঙ্গেই কার্যকর আলোচনা চালাচ্ছে। রাশিয়া সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক থাকায় ভারত নীতিগতভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে।  সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস

» বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ল’ ফেস্ট সমাপ্ত

» ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

» জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

» এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

» তরুণদের মেধা, নৈতিকতা ও নেতৃত্বে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ: চরমোনাই পীর

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা

» প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

» পাকিস্তানে গেলেন স্পিকার হাফিজ উদ্দিন

» মিথিলা বাদ, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শক্তি অবকাঠামোয় হামলা বন্ধসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের ৩ দফা

ছবি সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্ক : পঞ্চম বছরে পা দেওয়া রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে তিন দফার যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের গত মাসের কিয়েভ সফরের সময় এই পরিকল্পনাটি ইউক্রেনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বুধবার (৭ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ভারতের পেশ করা প্রস্তাবের তিন মূল বিষয়ের মধ্যে রয়েছে শক্তি কেন্দ্র ও অন্যান্য অবকাঠামোয় আক্রমণ বন্ধ করা, কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য ও জ্বালানি পরিবহন স্বাভাবিক রাখা এবং এই কৌশলগত জলপথে বাণিজ্যিক জাহাজে হামলা পুরোপুরি বন্ধ রাখা।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা ভারতের প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করে এটিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে আসা চারটি আন্তর্জাতিক প্রস্তাবের মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ বলে উল্লেখ করেছেন। তুরস্ক, মিসর এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেলেও যেকোনো চুক্তিতে কেবল সামরিক অভিযান নয়, বরং শক্তি অবকাঠামো ও কৃষ্ণসাগর পরিস্থিতির সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন বলে তিনি জানান।

ইউক্রেনের ড্রোন হামলায় ২৩ ভারতীয় ক্রুবাহী তেল ট্যাঙ্কারে আগুনইউক্রেনের ড্রোন হামলায় ২৩ ভারতীয় ক্রুবাহী তেল ট্যাঙ্কারে আগুন
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেন, যুদ্ধ বন্ধে সমঝোতামূলক সমাধানের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত ভালো চিন্তাভাবনা রয়েছে। একই সঙ্গে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে যুদ্ধ থামাতে কাজ করায় তিনি প্রধানমন্ত্রী মোদির প্রশংসাও করেন।

ভারতের প্রস্তাবটি তুরস্ক ও মিসরের প্রস্তাব থেকে ভিন্ন, কারণ তারা মূলত বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের মাধ্যমে শস্য চলাচলের ওপর জোর দিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাটি কেবল শক্তি অবকাঠামোয় যুদ্ধবিরতির ওপর কেন্দ্র করে তৈরি।

দিল্লি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, ভারত কেবল মৌখিক আহ্বানের মধ্যে সীমাবদ্ধ না থেকে উভয় দেশের সঙ্গেই কার্যকর আলোচনা চালাচ্ছে। রাশিয়া সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক থাকায় ভারত নীতিগতভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে।  সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com