পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আসছে ডিসেম্বরে শেষ হচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এ অবস্থায় ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে গঙ্গার পানি বণ্টনের বিষয়ে নতুন চুক্তি করতে হবে।

বুধবার বিকেলে রাজধানী পলাশী মোড়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সপ্তম বার্ষিকী উপলক্ষে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে সই করতে হবে। নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ কীভাবে অংশীদারত্ব রাখবে, সেটিও স্পষ্ট করতে হবে। আবরার ফাহাদের চেতনাকে যদি আমরা ধারণ করতে চাই তাহলে ভারত-বাংলাদেশের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে পুনঃস্থাপন করতে হবে। পানির হিস্যায় আমরা এক চুল পরিমাণ ছাড় দেবো না।

-এনসিপির আহ্বায়ক বলেন, আবরার ফাহাদকে আমরা দেখেছি বাংলাদেশের পক্ষের হিসেবে, বাংলাদেশের নদীর পানি যেন আমরা পাই সেটাই আবরার ফাহাদের চেতনা। সে বিষয় নিয়ে সামান্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আবরার ফাহাদকে সারারাত নির্যাতন করে হত্যা করা হয়েছিল।

নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ শুধু একটি ঘটনা, আওয়ামী লীগের ১৬ বছরে এরকম কয়েক হাজার ঘটনা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হয়েছে। নির্যাতন, গেস্ট রুম- এসবের মাধ্যমে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তা সুস্পষ্ট হয় আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে।

এনসিপি আহ্বায়ক বলেন, আবরার ফাহাদ শুধু নদীর পানি নিয়ে সমালোচনা করেছিলেন। আওয়ামী লীগ ভারতের আগ্রাসনের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ক্ষমতায় ছিল। গত ৫০ বছর বাংলাদেশ কী পেয়েছে সেই প্রশ্ন আবরার ফাহাদ করেছিলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের অনেক অভিন্ন নদী রয়েছে। বাংলাদেশ কখনোই এর পানির ন্যায্য হিস্যা পায়নি। এগুলো এখন সমতার ভিত্তিতে হতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা

» ২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে: ববি হাজ্জাজ

» কিশোর গ্যাং  অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে আরও ২৫২ জন আটক

» শতরানের উদ্বোধনী জুটি বাংলাদেশের, সেঞ্চুরি হলো না তানজিদের

» ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: ডিএনসিসি প্রশাসক

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০ , মামলা ৫১টি

» আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলে আটক

» গাঁজাসহ যুবক আটক

» বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আসছে ডিসেম্বরে শেষ হচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এ অবস্থায় ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে গঙ্গার পানি বণ্টনের বিষয়ে নতুন চুক্তি করতে হবে।

বুধবার বিকেলে রাজধানী পলাশী মোড়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সপ্তম বার্ষিকী উপলক্ষে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে সই করতে হবে। নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ কীভাবে অংশীদারত্ব রাখবে, সেটিও স্পষ্ট করতে হবে। আবরার ফাহাদের চেতনাকে যদি আমরা ধারণ করতে চাই তাহলে ভারত-বাংলাদেশের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে পুনঃস্থাপন করতে হবে। পানির হিস্যায় আমরা এক চুল পরিমাণ ছাড় দেবো না।

-এনসিপির আহ্বায়ক বলেন, আবরার ফাহাদকে আমরা দেখেছি বাংলাদেশের পক্ষের হিসেবে, বাংলাদেশের নদীর পানি যেন আমরা পাই সেটাই আবরার ফাহাদের চেতনা। সে বিষয় নিয়ে সামান্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আবরার ফাহাদকে সারারাত নির্যাতন করে হত্যা করা হয়েছিল।

নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ শুধু একটি ঘটনা, আওয়ামী লীগের ১৬ বছরে এরকম কয়েক হাজার ঘটনা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হয়েছে। নির্যাতন, গেস্ট রুম- এসবের মাধ্যমে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তা সুস্পষ্ট হয় আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে।

এনসিপি আহ্বায়ক বলেন, আবরার ফাহাদ শুধু নদীর পানি নিয়ে সমালোচনা করেছিলেন। আওয়ামী লীগ ভারতের আগ্রাসনের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ক্ষমতায় ছিল। গত ৫০ বছর বাংলাদেশ কী পেয়েছে সেই প্রশ্ন আবরার ফাহাদ করেছিলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের অনেক অভিন্ন নদী রয়েছে। বাংলাদেশ কখনোই এর পানির ন্যায্য হিস্যা পায়নি। এগুলো এখন সমতার ভিত্তিতে হতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com