কোনো অসহিষ্ণু ও উগ্রবাদী শিক্ষককে শিক্ষার্থীরা আর শ্রেণিকক্ষে দেখতে চায় না: সাদিক কায়েম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকা-নিকাব পরিহিত শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, ‘শুধুমাত্র বোরকা-নিকাবের কারণে কোনো শিক্ষার্থীকে ডিহিউম্যানাইজ করা, অপমান করা কিংবা তার নিরাপত্তা বিঘ্নিত করার মতো উগ্রবাদী আচরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সহ্য করা হবে না।’

তিনি আরো বলেন, প্রগতিশীলতার নামে ইসলামোফোবিক আচরণ এবং দাড়ি-টুপি-নিকাব-পর্দার প্রতি বৈষম্য ও বিদ্বেষমূলক মনোভাব এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা বরদাশত করবে না। কোনো অসহিষ্ণু ও উগ্রবাদী শিক্ষককে শিক্ষার্থীরা আর শ্রেণিকক্ষে দেখতে চায় না।

এ সময় বিগত দিনে এই ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের প্রশংসা করে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ভিন্নমত ও ভিন্ন চিন্তাধারার পারস্পরিক সহাবস্থান, মানবিক মর্যাদা এবং একাডেমিক সমতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে—সেই প্রত্যাশাও ব্যক্ত করেন ডাকসু ভিপি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্রিজ ছাড়াই কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ রাখার উপায়

» ব্লাড প্রেসার হাই হলে দ্রুত কমানোর উপায়

» প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

» ককরোচ জনতা পার্টির হুশিয়ারি প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

» নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

» ‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ

» ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি

» আওয়ামী লীগ ৭১ সাল থেকে মিথ্যা কথা বলে আসছে: শামা ওবায়েদ

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোনো অসহিষ্ণু ও উগ্রবাদী শিক্ষককে শিক্ষার্থীরা আর শ্রেণিকক্ষে দেখতে চায় না: সাদিক কায়েম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকা-নিকাব পরিহিত শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, ‘শুধুমাত্র বোরকা-নিকাবের কারণে কোনো শিক্ষার্থীকে ডিহিউম্যানাইজ করা, অপমান করা কিংবা তার নিরাপত্তা বিঘ্নিত করার মতো উগ্রবাদী আচরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সহ্য করা হবে না।’

তিনি আরো বলেন, প্রগতিশীলতার নামে ইসলামোফোবিক আচরণ এবং দাড়ি-টুপি-নিকাব-পর্দার প্রতি বৈষম্য ও বিদ্বেষমূলক মনোভাব এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা বরদাশত করবে না। কোনো অসহিষ্ণু ও উগ্রবাদী শিক্ষককে শিক্ষার্থীরা আর শ্রেণিকক্ষে দেখতে চায় না।

এ সময় বিগত দিনে এই ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের প্রশংসা করে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ভিন্নমত ও ভিন্ন চিন্তাধারার পারস্পরিক সহাবস্থান, মানবিক মর্যাদা এবং একাডেমিক সমতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে—সেই প্রত্যাশাও ব্যক্ত করেন ডাকসু ভিপি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com