সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক ও দুঃখ প্রকাশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার (৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গভীর শোক প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র/ড্রোনের আঘাতে বাংলাদেশি নাগরিক মো. সজিব হোসেন মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহত সজিব হোসেন কুমিল্লা জেলার অধিবাসী ছিলেন।

বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই মৃতের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করছে। তার মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চট্টগ্রামের হালিশহরে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা

» ফ্রি ওয়াইফাই পেলেই ব্যবহার করা যাবে?

» মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

» পরিবার থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধাশ্রমেই দুই প্রবীণের বিয়ে

» মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় সতর্ক থাকার পরামর্শ সুয়ারেজের

» হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার

» টিসিবির জন্য ১৮২ কোটি টাকার চিনি-মসুর ডাল কিনবে সরকার

» সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

» যাত্রাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার

» নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক ও দুঃখ প্রকাশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার (৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গভীর শোক প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র/ড্রোনের আঘাতে বাংলাদেশি নাগরিক মো. সজিব হোসেন মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহত সজিব হোসেন কুমিল্লা জেলার অধিবাসী ছিলেন।

বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই মৃতের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করছে। তার মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com