শাহনাজ পারভীন মিতা :
সময় আমাকে থামিয়ে বললো
এবার বসো চুপটি করে
একগোছা দোলনচাঁপা নাও
হেঁটে যাও দিগন্তের পথে ।
যে দিগন্তে মিশেছে আকাশ মাটি
সেখানেই স্বপ্ন ছোঁয়াও
জন্ম দাও হাজার কবিতা
মানুষের মনের রঙিন বারতা ।
আমিও বসতে চাই
বড্ড ক্লান্ত আমি পথ হেঁটে হেঁটে
একটু খোলা আকাশ
মাটির পরশে কবিতার পূর্ণভূমি ।
আকাশ মাটি কবিতায় আমি
সময়ের বুকে নিজেকে করে তুলি দামী ।
আজ আমার জন্মদিনে বন্ধুর তোলা ছবি।








