শাহনাজ পারভীন মিতা :
শহর জুড়ে রিমিঝিম বৃষ্টি
জানালায় মেয়েটির অবাক দৃষ্টি,
বৃষ্টির ঝাপটায় ভিজে যায় কাঁচ
মন ছুঁয়ে প্রজাপতির বর্ণিল সাজ।
প্রজাপতির পাখায় বাদল অভিসার
ভেসে ভেসে হৃদয় অতল নির্ভার,
শরতের আকাশে মেঘের ভেলায়
মেয়েটির গভীরে কে বৃষ্টি ঝরায়!
কে কাঁদায় তারে দিবা নিশি ভর
বৃষ্টির সুরে সুরে মনের ভেতর ঝড়,
সেই ঝড়ে ভেঙে যায় মনের আগল
কাহার তরে প্রেম তাহার হয় ব্যাকুল।
রক্তের গভীরে বৃষ্টির স্রোতের খেলা
বিস্ময়ে দোলে কাশফুল প্রাণের মেলা ।








