গ্রিসে ভবন ধসে ৬ জনের মৃত্যু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় একটি ভবন ধসে ছয়জন মারা গেছেন। শুক্রবার সকালে বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

গ্রিক সংবাদমাধ্যম প্রথো থেমা-র প্রতিবেদনে বলা হয়েছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চালায় দেশটির ফায়ার সার্ভিসের বিশেষ উদ্ধারকারী দল। শনিবার উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে সর্বশেষ দুটি মরদেহ উদ্ধার করেন। এর মধ্য দিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছয়ে পৌঁছায়।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষিত সদস্যদের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর ব্যবহার করা হয়। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা শনাক্ত করতে উদ্ধারকারীরা বিশেষ জিওফোন এবং ক্যামেরা ব্যবহার করেন।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়ে। বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে প্রাকৃতিক গ্যাসের লিকেজের বিষয়টি সামনে এসেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। ধসে পড়া ভবনের আশপাশের এলাকাতেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

» হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে ছাত্রদল নেতা হামিম বললেন, ‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’

» ‘বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে’

» মিরপুরে রাড্ডার হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ব্যারিস্টার ‍ফুয়াদ

» প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী

» বৃষ্টির দিনে কি শিশুরা বেশি ঘুমায়?

» দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী

» চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টায় ৮ জন গ্রেপ্তার

» জুলাইয়ে মিরপুরে হত্যাযজ্ঞ : কামাল-ইলিয়াস মোল্লাসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

» সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্রিসে ভবন ধসে ৬ জনের মৃত্যু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় একটি ভবন ধসে ছয়জন মারা গেছেন। শুক্রবার সকালে বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

গ্রিক সংবাদমাধ্যম প্রথো থেমা-র প্রতিবেদনে বলা হয়েছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চালায় দেশটির ফায়ার সার্ভিসের বিশেষ উদ্ধারকারী দল। শনিবার উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে সর্বশেষ দুটি মরদেহ উদ্ধার করেন। এর মধ্য দিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছয়ে পৌঁছায়।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষিত সদস্যদের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর ব্যবহার করা হয়। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা শনাক্ত করতে উদ্ধারকারীরা বিশেষ জিওফোন এবং ক্যামেরা ব্যবহার করেন।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়ে। বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে প্রাকৃতিক গ্যাসের লিকেজের বিষয়টি সামনে এসেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। ধসে পড়া ভবনের আশপাশের এলাকাতেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com