শুধু মা হতে বিয়ের প্রয়োজন নেই: রাইমা

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক :কিছুদিন পর ৪৭ বছরে পা রাখবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। কিন্তু এখনো সাতপাকে বাঁধা পড়েননি অভিনেত্রী। কিন্তু কেন, বিয়েতে ভয় নাকি না পাওয়ার আক্ষেপ? সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

পছন্দের হলিউড তারকা টম ক্রুজকে না পাওয়ার কারণেই কি বিয়ের মালা গলায় পরেননি, এমন প্রশ্নের জবাবে রাইমা বলেন, আমার বোনও এটা নিয়ে মজা করে। কলকাতায় তেমন কেউ নেই। আর আমি শহরের বাইরে খুব একটা যাই না। সত্যি কথা বলতে কী, এই বয়সে এসে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।

মেয়ের বিয়ে নিয়ে মায়ের ‘দুশ্চিন্তা’র বিষয়ে অভিনেত্রী বলেন, মা আগে এসব নিয়ে দুশ্চিন্তা করতেন। এখন দেশ-দুনিয়ার অবস্থা দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। বলেন, জোর করে কিছু কোরো না। পরে কখনো একাকিত্বে ভুগলে অনেকগুলো বাচ্চা দত্তক নিও।

কখনো মা হতে ইচ্ছে করলে কী করবেন, রেখেছেন তারও উপায়। রাইমার কথায়, আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সবটা ম্যানেজ করতে পারব কি না। তবে মনের কথা তো বলা যায় না। আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে। সেই সব সাত-পাঁচ ভেবে আমি অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছি। তবে একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার, শুধু মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষার রয়েছে রাইমা অভিনীত ‘দ্য একেন : কেরালায় কুরুক্ষেত্র’। এতে নাম ভূমিকায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজেশ শর্মা, অম্বরীশ ভট্টাচার্য, অর্ণ মুখার্জি। সবকিছু ঠিক থাকলে ছবিটি আগামী ১৫ অক্টোবর মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভুল চিকিৎসায় বিড়ালের মৃত্যু : এনিমেল কেয়ারের মালিক-চিকিৎসকদের নোটিশ

» মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি দাবি জামায়াত আমিরের

» জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

» শ্রীলীলার এক ভিডিওতেই স্যোশাল মিডিয়া ‘মাত’

» টানা বৃষ্টিতে কোমরপানিতে তলিয়ে গেছে ব্যাংকক, রেড অ্যালার্ট জারি

» এসআরবি’র হাতে ধরা পড়লেন যুবক-যুবতি

» রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল ইসলাম খান

» এআই ঝুঁকি মোকাবিলায় যোগাযোগ চ্যানেল চালু করবে যুক্তরাষ্ট্র-চীন

» সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ১২

» ধানমন্ডির মিনা বাজারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায় ৩ জন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শুধু মা হতে বিয়ের প্রয়োজন নেই: রাইমা

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক :কিছুদিন পর ৪৭ বছরে পা রাখবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। কিন্তু এখনো সাতপাকে বাঁধা পড়েননি অভিনেত্রী। কিন্তু কেন, বিয়েতে ভয় নাকি না পাওয়ার আক্ষেপ? সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

পছন্দের হলিউড তারকা টম ক্রুজকে না পাওয়ার কারণেই কি বিয়ের মালা গলায় পরেননি, এমন প্রশ্নের জবাবে রাইমা বলেন, আমার বোনও এটা নিয়ে মজা করে। কলকাতায় তেমন কেউ নেই। আর আমি শহরের বাইরে খুব একটা যাই না। সত্যি কথা বলতে কী, এই বয়সে এসে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।

মেয়ের বিয়ে নিয়ে মায়ের ‘দুশ্চিন্তা’র বিষয়ে অভিনেত্রী বলেন, মা আগে এসব নিয়ে দুশ্চিন্তা করতেন। এখন দেশ-দুনিয়ার অবস্থা দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। বলেন, জোর করে কিছু কোরো না। পরে কখনো একাকিত্বে ভুগলে অনেকগুলো বাচ্চা দত্তক নিও।

কখনো মা হতে ইচ্ছে করলে কী করবেন, রেখেছেন তারও উপায়। রাইমার কথায়, আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সবটা ম্যানেজ করতে পারব কি না। তবে মনের কথা তো বলা যায় না। আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে। সেই সব সাত-পাঁচ ভেবে আমি অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছি। তবে একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার, শুধু মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষার রয়েছে রাইমা অভিনীত ‘দ্য একেন : কেরালায় কুরুক্ষেত্র’। এতে নাম ভূমিকায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজেশ শর্মা, অম্বরীশ ভট্টাচার্য, অর্ণ মুখার্জি। সবকিছু ঠিক থাকলে ছবিটি আগামী ১৫ অক্টোবর মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com