অগ্নিকাণ্ডে ঢামেকে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আশুলিয়ার জামগড়া এলাকায় তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নুর ইসলাম (৪০) নামে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

আজ  সকাল ৮টা ৪০ মিনিটে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুন অর রশিদ জানান, নুর ইসলামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

নুর ইসলামের গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার দিঘরাজ এলাকায়।

এর আগে ওই তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলামের মৃত্যু হলে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা আটজনে দাঁড়ায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিভিন্ন এলাকায় ৬০-৭০ শতাংশ পর্যন্ত এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে : ডিএনসিসি প্রশাসক

» ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উন্নত সামরিক প্রযুক্তির প্রমাণ উত্তর কোরিয়ার

» নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১

» ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী

» সরাইলে ১১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

» রাজশাহীতে পুলিশের অভিযানে ২০২জন গ্রেপ্তার

» যাত্রীবাহী বাসের চাপায় অটোচার্জারভ্যান চালক নিহত

» সেঞ্চুরির পর ফাইনালেও ঝড়, বিশ্বরেকর্ড গড়লেন শেফালি ভার্মা

» জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

» জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই : ডা. জাহেদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অগ্নিকাণ্ডে ঢামেকে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আশুলিয়ার জামগড়া এলাকায় তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নুর ইসলাম (৪০) নামে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

আজ  সকাল ৮টা ৪০ মিনিটে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুন অর রশিদ জানান, নুর ইসলামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

নুর ইসলামের গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার দিঘরাজ এলাকায়।

এর আগে ওই তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলামের মৃত্যু হলে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা আটজনে দাঁড়ায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com