পিবিএল ফাইন্যান্স-এর উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি.-এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান পিবিএল ফাইন্যান্স (হংকং) লিমিটেড সম্প্রতি ঢাকায় “ইন্টারন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন: দ্য নিউ ফেস অব ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট রেগুলেশনস ইন বাংলাদেশ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

প্রশিক্ষণে ১০০ জন আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ ও ব্যাংকিং পেশাজীবী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আন্তঃসীমান্ত বাণিজ্যের ক্রমবিবর্তনশীল ধারা ও বাংলাদেশের আমদানি-রপ্তানি নীতিমালার সাম্প্রতিক পরিবর্তন বিষয়ে আলোচনা করেন। কর্মসূচিটি জ্ঞান, অভিজ্ঞতা ও শ্রেষ্ঠ আন্তর্জাতিক অনুশীলন বিনিময়ের একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যা বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য অর্থায়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

এক্সপোর্ট অপারেশন্স, ট্রেড ফাইন্যান্স এবং কমপ্লায়েন্স বিশেষজ্ঞ মোহাম্মদ রফিকুল ইসলাম উপাত্ত বিশ্লেষণ ও দিকনির্দেশনার মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিবিএল ফাইন্যান্স (হংকং) লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ এবং প্রাইম ব্যাংক পিএলসি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ।

এই উদ্যোগের মাধ্যমে পিবিএল ফাইন্যান্স (হংকং) আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জ্ঞান বিনিময় ও সক্ষমতা উন্নয়নের মাধ্যমে দেশের বাণিজ্যিক অগ্রগতিতে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো।।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

» মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

» উত্তরায় অসহায়দের জন্য জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি

» জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: চরমোনাই পীর

» মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

» ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান

» আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

» যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

» ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

» যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করবে না, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পিবিএল ফাইন্যান্স-এর উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি.-এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান পিবিএল ফাইন্যান্স (হংকং) লিমিটেড সম্প্রতি ঢাকায় “ইন্টারন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন: দ্য নিউ ফেস অব ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট রেগুলেশনস ইন বাংলাদেশ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

প্রশিক্ষণে ১০০ জন আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ ও ব্যাংকিং পেশাজীবী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আন্তঃসীমান্ত বাণিজ্যের ক্রমবিবর্তনশীল ধারা ও বাংলাদেশের আমদানি-রপ্তানি নীতিমালার সাম্প্রতিক পরিবর্তন বিষয়ে আলোচনা করেন। কর্মসূচিটি জ্ঞান, অভিজ্ঞতা ও শ্রেষ্ঠ আন্তর্জাতিক অনুশীলন বিনিময়ের একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যা বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য অর্থায়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

এক্সপোর্ট অপারেশন্স, ট্রেড ফাইন্যান্স এবং কমপ্লায়েন্স বিশেষজ্ঞ মোহাম্মদ রফিকুল ইসলাম উপাত্ত বিশ্লেষণ ও দিকনির্দেশনার মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিবিএল ফাইন্যান্স (হংকং) লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ এবং প্রাইম ব্যাংক পিএলসি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ।

এই উদ্যোগের মাধ্যমে পিবিএল ফাইন্যান্স (হংকং) আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জ্ঞান বিনিময় ও সক্ষমতা উন্নয়নের মাধ্যমে দেশের বাণিজ্যিক অগ্রগতিতে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো।।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com