জামালপুরে গণধর্ষণ মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যুদণ্ড

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও একই সাথে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকর এলাকার রুহুল আমিনের ছেলে ছাত্তার আলী (৪২), শামছুল হকের ছেলে আব্দুল মালেক (৪৪) নায়েব আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২)। এদের মধ্যে ছাত্তার আলী রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক বলেন, গত ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের ভাটিপাড়া এলাকায় এক গৃহবধুর বাড়িতে গিয়ে সাবেক ইউপি সদস্য ছাত্তার আলী ও তার সহযোগী আব্দুল মালেক এবং আনোয়ার হোসেন মদ্যপ অবস্থায় চিৎকার-চেচামেচি শুরু করে। এ সময় চিৎকার শুনে ওই গৃহবধূ ঘর থেকে বের হলে তারা গৃহবধূর মুখে গামছা পেচিয়ে বাড়ির পাশে একটি ঝোপে নিয়ে যায়। পরে তারা তিনজন মিলে ওই গৃহবধূকে গণধর্ষণ করে।

ওই গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করতেন। এই ঘটনার তিন দিন পর নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। বিচার প্রক্রিয়ায় ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে আজ আদালতের বিচারক রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেককে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। একই সাথে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জামিল হাসান তাপস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিল্প কোনো পাপ নয় : প্রভা

» অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

» আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

» ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

» দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

» বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

» রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

» হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

» নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

» জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে গণধর্ষণ মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যুদণ্ড

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও একই সাথে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকর এলাকার রুহুল আমিনের ছেলে ছাত্তার আলী (৪২), শামছুল হকের ছেলে আব্দুল মালেক (৪৪) নায়েব আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২)। এদের মধ্যে ছাত্তার আলী রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক বলেন, গত ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের ভাটিপাড়া এলাকায় এক গৃহবধুর বাড়িতে গিয়ে সাবেক ইউপি সদস্য ছাত্তার আলী ও তার সহযোগী আব্দুল মালেক এবং আনোয়ার হোসেন মদ্যপ অবস্থায় চিৎকার-চেচামেচি শুরু করে। এ সময় চিৎকার শুনে ওই গৃহবধূ ঘর থেকে বের হলে তারা গৃহবধূর মুখে গামছা পেচিয়ে বাড়ির পাশে একটি ঝোপে নিয়ে যায়। পরে তারা তিনজন মিলে ওই গৃহবধূকে গণধর্ষণ করে।

ওই গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করতেন। এই ঘটনার তিন দিন পর নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। বিচার প্রক্রিয়ায় ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে আজ আদালতের বিচারক রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেককে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। একই সাথে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জামিল হাসান তাপস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com