সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

নুরুদ্দিন জাকারিয়া এবারের প্রতিযোগিতায় চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন তিনি।

সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে পাঁচটি পৃথক শাখায় আয়োজিত হয় এবারের প্রতিযোগিতা। আন্তর্জাতিক পর্যায়ের বিচারকদের কঠোর মূল্যায়নে কোরআন হিফজ, তিলাওয়াত ও তাজবিদসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিযোগীদের দক্ষতা যাচাই করা হয়।

পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শাখায় সেরা ৫০ জন বিজয়ীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কা অঞ্চলের উপগভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ।

প্রতিযোগিতা চলাকালে নিজের অনুভূতি প্রকাশ করে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বলেন, কোরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে পবিত্র মক্কা নগরীতে নিয়ে এসেছে। মসজিদুল হারামে এসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিতে পারা তাঁর জীবনের অন্যতম বড় সম্মান ও স্মরণীয় অর্জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন রাষ্ট্রপতি বরণে প্রস্তুত বঙ্গভবন

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

» মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারজন, শপথ আজই

» কিশোর গ্যংয়ের ৩ সদস্য গ্রেফতার

» বাংলাদেশি প্রবাসীদের বৈরুত দূতাবাসের সতর্কতা বার্তা

» রাতে ঘর ঝাড়ু দিলে কি অমঙ্গল হয়?

» ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত, আহত বাবা

» হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ, যা বললেন জেমসের ম্যানেজার

» চিকিৎসায় অবহেলায় এক মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না : স্বাস্থ্যমন্ত্রী

» বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে : হামিদুর রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

নুরুদ্দিন জাকারিয়া এবারের প্রতিযোগিতায় চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন তিনি।

সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে পাঁচটি পৃথক শাখায় আয়োজিত হয় এবারের প্রতিযোগিতা। আন্তর্জাতিক পর্যায়ের বিচারকদের কঠোর মূল্যায়নে কোরআন হিফজ, তিলাওয়াত ও তাজবিদসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিযোগীদের দক্ষতা যাচাই করা হয়।

পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শাখায় সেরা ৫০ জন বিজয়ীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কা অঞ্চলের উপগভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ।

প্রতিযোগিতা চলাকালে নিজের অনুভূতি প্রকাশ করে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বলেন, কোরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে পবিত্র মক্কা নগরীতে নিয়ে এসেছে। মসজিদুল হারামে এসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিতে পারা তাঁর জীবনের অন্যতম বড় সম্মান ও স্মরণীয় অর্জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com