ডিএমপির ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১২ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এ বিষয়ে পৃথক দুটি অফিস আদেশ জারি করেছে ডিএমপি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে পিঅ্যান্ডআর বিভাগে এবং পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার অনীশ কীর্ত্তনীয়াকে পরিবহন বিভাগে, সুদীপ্ত কুমার বিশ্বাসকে লজিস্টিকস বিভাগের (ইকুইপমেন্ট) এবং সহকারী পুলিশ কমিশনার ফেরদৌস মেহেবুবকে লালবাগ বিভাগের পেট্রোল-কোতোয়ালি জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য এক আদেশে পরিবহন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুশফিকুর রহমান তুষারকে লালবাগ বিভাগের চকবাজার জোনে, ট্রাফিক মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে এবং লজিস্টিকস বিভাগের সহকারী পুলিশ কমিশনার শেখ সুরাইয়া উর্মিকে পিওএম-পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজার রহমানকে প্রটেকশন বিভাগের বঙ্গভবন নিরাপত্তা-১, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াসমিন তিসাকে ট্রাফিক মিরপুর বিভাগ, মোহাম্মদ সাইফুল ইসলামকে গুলশান বিভাগের পেট্রোল-ক্যান্টনমেন্ট জোন এবং সাকিলুর রহমানকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে পদায়ন করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, বদলিকৃত সাতজন সহকারী পুলিশ কমিশনারকে নির্ধারিত কর্মস্থলে যোগদানের জন্য বৃহস্পতিবার (৬ আগস্ট) বর্তমান দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেপ্তার

» জামায়াতের আয়োজনে জাতীয় আলেম সম্মেলন শনিবার

» দ্রুত রান তুলে লিড নিল অজিরা, চাপে বাংলাদেশ

» বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী

» রাষ্ট্রপতি নির্বাচনে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল

» কিছুটা কমেছে সবজির দাম

» বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগীর বুকে বিদ্ধ

» সোনার গহনার দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা

» “অদৃষ্টের বিপত্তি”

» ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডিএমপির ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১২ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এ বিষয়ে পৃথক দুটি অফিস আদেশ জারি করেছে ডিএমপি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে পিঅ্যান্ডআর বিভাগে এবং পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার অনীশ কীর্ত্তনীয়াকে পরিবহন বিভাগে, সুদীপ্ত কুমার বিশ্বাসকে লজিস্টিকস বিভাগের (ইকুইপমেন্ট) এবং সহকারী পুলিশ কমিশনার ফেরদৌস মেহেবুবকে লালবাগ বিভাগের পেট্রোল-কোতোয়ালি জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য এক আদেশে পরিবহন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুশফিকুর রহমান তুষারকে লালবাগ বিভাগের চকবাজার জোনে, ট্রাফিক মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে এবং লজিস্টিকস বিভাগের সহকারী পুলিশ কমিশনার শেখ সুরাইয়া উর্মিকে পিওএম-পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজার রহমানকে প্রটেকশন বিভাগের বঙ্গভবন নিরাপত্তা-১, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াসমিন তিসাকে ট্রাফিক মিরপুর বিভাগ, মোহাম্মদ সাইফুল ইসলামকে গুলশান বিভাগের পেট্রোল-ক্যান্টনমেন্ট জোন এবং সাকিলুর রহমানকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে পদায়ন করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, বদলিকৃত সাতজন সহকারী পুলিশ কমিশনারকে নির্ধারিত কর্মস্থলে যোগদানের জন্য বৃহস্পতিবার (৬ আগস্ট) বর্তমান দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com