আগ্নেয়াস্ত্র, গুলি ও বিদেশি সিগারেট জব্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার  রাত ১০টার দিকে উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) সূত্র জানায়, রাতে দুইজন সন্দেহভাজন চোরাকারবারি ব্যাগ হাতে ওই এলাকায় আসছিলেন। বিজিবির টহল দল তাদের ধাওয়া করলে তারা পাহাড়ি এলাকায় পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না নির্মিত সিএন্ডএলজি পিস্তল, ৭.৬২ মিলিমিটারের সাতটি তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় বিভিন্ন কৌশলে চোরাচালানের চেষ্টা অব্যাহত রয়েছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগ্নেয়াস্ত্র, গুলি ও বিদেশি সিগারেট জব্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার  রাত ১০টার দিকে উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) সূত্র জানায়, রাতে দুইজন সন্দেহভাজন চোরাকারবারি ব্যাগ হাতে ওই এলাকায় আসছিলেন। বিজিবির টহল দল তাদের ধাওয়া করলে তারা পাহাড়ি এলাকায় পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না নির্মিত সিএন্ডএলজি পিস্তল, ৭.৬২ মিলিমিটারের সাতটি তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় বিভিন্ন কৌশলে চোরাচালানের চেষ্টা অব্যাহত রয়েছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com