মানিকগঞ্জে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওয়াবিন মিয়া এবং বরিশালের বিমানবন্দর উপজেলার সাগর মুন্সি। মামলার তথ্য অনুযায়ী, সিংগাইর উপজেলার ফোর্ড নগর গ্রামের নবম শ্রেণির ছাত্র সোহান মিয়া করোনা মহামারির সময় পরিবারের কেনা ব্যাটারিচালিত হ্যালো বাইক চালিয়ে পরিবারকে সহযোগিতা করতেন। ২০২১ সালের ১৯ জুলাই সকালে হ্যালোবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সোহান আর বাাড়িতে  ফিরে আসেনি। পরে ধল্লা বাজারগামী সড়কের পাশ থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। তার হ্যালোবাইক ও মোবাইল ফোনটি পাওয়া যায়নি। ঘটনার দিনই নিহতের মা লাইলী বেগম সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডাদেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা

» হয়রানি নয়, মানুষের সেবা করতে বিএনপি সরকার গঠন করেছে : এমপি খোকন তালুকদার

» শিক্ষার্থী ও গবেষকদের জন্য এলো গুগলের নতুন এআই ফিচার

» বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, আটক ১

» ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

» ১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

» দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর

» মৃত্যুর আগে কী কী লক্ষণ দেখা যেতে পারে

» ইনকিলাব মঞ্চের দায়িত্বে জাবের-জুমা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মানিকগঞ্জে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওয়াবিন মিয়া এবং বরিশালের বিমানবন্দর উপজেলার সাগর মুন্সি। মামলার তথ্য অনুযায়ী, সিংগাইর উপজেলার ফোর্ড নগর গ্রামের নবম শ্রেণির ছাত্র সোহান মিয়া করোনা মহামারির সময় পরিবারের কেনা ব্যাটারিচালিত হ্যালো বাইক চালিয়ে পরিবারকে সহযোগিতা করতেন। ২০২১ সালের ১৯ জুলাই সকালে হ্যালোবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সোহান আর বাাড়িতে  ফিরে আসেনি। পরে ধল্লা বাজারগামী সড়কের পাশ থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। তার হ্যালোবাইক ও মোবাইল ফোনটি পাওয়া যায়নি। ঘটনার দিনই নিহতের মা লাইলী বেগম সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডাদেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com