হয়রানি নয়, মানুষের সেবা করতে বিএনপি সরকার গঠন করেছে : এমপি খোকন তালুকদার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, মানুষকে হয়রানি করার জন্য জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটে নির্বাচিত হয়নি। বিএনপি মানুষের পাশে দাঁড়াতে, তাদের সহযোগিতা করতে, দেশের উন্নয়ন সাধন করতে এবং স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই সরকার গঠন করেছে।

মঙ্গলবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের খাল ও আজালিয়া বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি খোকন তালুকদার বলেন, সরকার দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিকুর রহমান আজাদ, ডাসার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

» ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

» হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম

» বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক

» বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জন গ্রেফতার

» ভূমিকম্পে কারখানার চিমনি-শপিংমলে ধস, আহত-নিখোঁজ অনেকে

» মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স না থাকায় বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

» তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগৈলঝাড়ায় বিএনপি নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়: পরে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ

» হাতীবান্ধায বাল্যবিয়ের পরিনতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হয়রানি নয়, মানুষের সেবা করতে বিএনপি সরকার গঠন করেছে : এমপি খোকন তালুকদার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, মানুষকে হয়রানি করার জন্য জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটে নির্বাচিত হয়নি। বিএনপি মানুষের পাশে দাঁড়াতে, তাদের সহযোগিতা করতে, দেশের উন্নয়ন সাধন করতে এবং স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই সরকার গঠন করেছে।

মঙ্গলবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের খাল ও আজালিয়া বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি খোকন তালুকদার বলেন, সরকার দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিকুর রহমান আজাদ, ডাসার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com