মাতৃত্বের অনুভূতিতে আপ্লুত সামান্থা

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নামী নির্মাতা রাজ নিদিমোরুর ঘরে আসছে নতুন অতিথি। জীবনের অন্যতম সেরা এই সুন্দর সময়টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সামান্থা। গত বছরের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার পর, চলতি বছরের জুনে এই তারকা দম্পতি আনুষ্ঠানিকভাবে তাদের মা-বাবা হতে যাওয়ার সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মাতৃত্বকালীন অনুভূতি এবং জীবনের এই নতুন অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন সামান্থা।ভারতীয় গণমাধ্যম ‘পিংকভিলা’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভালো লাগা প্রকাশ করে সামান্থা বলেন, ‘নিঃসন্দেহে এটি আমার জীবনের সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত রোমাঞ্চকর এক অনুভূতি। তবে সত্যি বলতে, আমি বহু বছর ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। আমি সবসময়ই একজন মা হতে চেয়েছি। তাই আমি জানি, এই নতুন জীবনের জন্য আমি আমার শতভাগ উজাড় করে দেব।’

সম্প্রতি সামান্থা অভিনীত ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমাটি বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে। ছবিটির ব্যাপক সাফল্যের পর আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো এই অভিনেত্রীর ‘বেবি বাম্প’ ভক্তদের নজরে আসে। পরবর্তীতে তিনি নিজেই গণমাধ্যমের কাছে মা হতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গর্ভকালীন এই সময়টি তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলেছে জানিয়ে সামান্থা বলেন, ‘আমি সবসময়ই জীবনের প্রতিটি বিষয় নিয়ে ভীষণ আবেগপ্রবণ ও উৎসাহী ছিলাম। কিন্তু এখন আমি নিজের ভেতরে অন্যরকম এক শক্তি ও নতুন জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছি। আমি এই নতুন যাত্রাটির দিকে গভীর আগ্রহে তাকিয়ে আছি। প্রতিটি দিন নতুন কিছু শিখছি, মনটা এক অদ্ভুত কৃতজ্ঞতায় ভরে উঠছে এবং আগামীতে যা কিছু আসবে, তা সানন্দে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করছি।’

উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু এর আগে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৭ সালে গোয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করলেও ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। অন্যদিকে নির্মাতা রাজ নিদিমোরু পূর্বে শ্যামলী দে-র সঙ্গে বিবাহিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন বাংলাদেশ গড়ার কারিগর হবে প্রান্তিক শিক্ষার্থীরা: মাহদী আমিন

» হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

» মাতৃত্বের অনুভূতিতে আপ্লুত সামান্থা

» উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা

» জ্বালানি নিয়ে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল আইআরজিসি

» টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

» বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ, সংসদে শিক্ষামন্ত্রী

» ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

» কুয়েতে রক্তদান কর্মসূচি পালন করল প্রবাসী বাংলাদেশিরা

» সরকারের সুবিধাজনক অবস্থার অসুবিধা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাতৃত্বের অনুভূতিতে আপ্লুত সামান্থা

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নামী নির্মাতা রাজ নিদিমোরুর ঘরে আসছে নতুন অতিথি। জীবনের অন্যতম সেরা এই সুন্দর সময়টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সামান্থা। গত বছরের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার পর, চলতি বছরের জুনে এই তারকা দম্পতি আনুষ্ঠানিকভাবে তাদের মা-বাবা হতে যাওয়ার সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মাতৃত্বকালীন অনুভূতি এবং জীবনের এই নতুন অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন সামান্থা।ভারতীয় গণমাধ্যম ‘পিংকভিলা’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভালো লাগা প্রকাশ করে সামান্থা বলেন, ‘নিঃসন্দেহে এটি আমার জীবনের সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত রোমাঞ্চকর এক অনুভূতি। তবে সত্যি বলতে, আমি বহু বছর ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। আমি সবসময়ই একজন মা হতে চেয়েছি। তাই আমি জানি, এই নতুন জীবনের জন্য আমি আমার শতভাগ উজাড় করে দেব।’

সম্প্রতি সামান্থা অভিনীত ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমাটি বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে। ছবিটির ব্যাপক সাফল্যের পর আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো এই অভিনেত্রীর ‘বেবি বাম্প’ ভক্তদের নজরে আসে। পরবর্তীতে তিনি নিজেই গণমাধ্যমের কাছে মা হতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গর্ভকালীন এই সময়টি তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলেছে জানিয়ে সামান্থা বলেন, ‘আমি সবসময়ই জীবনের প্রতিটি বিষয় নিয়ে ভীষণ আবেগপ্রবণ ও উৎসাহী ছিলাম। কিন্তু এখন আমি নিজের ভেতরে অন্যরকম এক শক্তি ও নতুন জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছি। আমি এই নতুন যাত্রাটির দিকে গভীর আগ্রহে তাকিয়ে আছি। প্রতিটি দিন নতুন কিছু শিখছি, মনটা এক অদ্ভুত কৃতজ্ঞতায় ভরে উঠছে এবং আগামীতে যা কিছু আসবে, তা সানন্দে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করছি।’

উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু এর আগে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৭ সালে গোয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করলেও ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। অন্যদিকে নির্মাতা রাজ নিদিমোরু পূর্বে শ্যামলী দে-র সঙ্গে বিবাহিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com