বিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমিরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই এই আনন্দের দিনে আমিরের পাশে দেখা গেছে তার দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওকেও। একদিকে দুই প্রাক্তন, অন্যদিকে হবু স্ত্রী এমন পরিস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে স্বভাবসুলভ রসিকতা হাতছাড়া করেননি কাজল।
মঞ্চে উঠে কাজল মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, ‘আমির খান সম্পর্কে একটা কথাই বলা যায়, তার প্রযোজনা সংস্থা বারবার প্রমাণ করেছে যে ছবি বাছাইয়ের ক্ষেত্রে তার রুচি কতটা অসাধারণ। তবে শুধু সিনেমাই নয়, মহিলাদের পছন্দের ক্ষেত্রেও আমিরের রুচি দারুণ ভালো।’
কাজলের মুখে এমন রসাত্মক মন্তব্য শুনে আর হাসির রোল চেপে রাখতে পারেননি আমির খান নিজে। উপস্থিত অতিথি ও দর্শকরাও করতালিতে মুখর করে তোলেন চারপাশ। এদিকে ৬০ বছর বয়সে এসে আমিরের এই বিয়ের সিদ্ধান্ত এবং নতুন জীবন শুরু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগী ও ভক্তদের মাঝে তুমুল উচ্ছ্বাস দেখা যাচ্ছে।








