বড়াইগ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যার ঘটনায় নাতনী ও তার স্বামী গ্রেফতার

দেলোয়ার হোসেন লাইফ .বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধা মমতাজ বেগমকে হত্যার ঘটনায় নাতিনী ফাউজিয়া ও তার স্বামী মিনারুলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোপনে ঢাকায় পালানোর সময় নাটোর শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়। ফাউজিয়া নিহত মমতাজ বেগমের ভাসুরের ছেলে শাহিনুজ্জামানের কন্যা এবং ফাউজিয়ার দ্বিতীয় স্বামী মিনারুল একই উপজেলার মাঝগাঁও এলাকার ওহিদুল হকের ছেলে।
স্বর্নালংকারের লোভ এবং অনৈতিক জীবন যাপনের জন্য বকাঝকা করতেন নানী মমতাজ বেগম। এতে ক্ষুদ্ধ হয়ে গত ৫ অক্টোবর রাতে স্বামীকে সাথে নিয়ে বিদেশী টর্চ লাইট দিয়ে মাথা ও মুখমণ্ডলে উপর্যপরি আঘাত করে মমতাজ বেগমকে হত্যা করে ফাউজিয়া। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেন তিনি।
বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, নিহতের তিন ভরি স্বর্ণালংকারের লোভ থেকেই এই হত্যাকান্ড সংঘটিত হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। একই সাথে খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে কাজ করছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বড়াইগ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যার ঘটনায় নাতনী ও তার স্বামী গ্রেফতার

দেলোয়ার হোসেন লাইফ .বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধা মমতাজ বেগমকে হত্যার ঘটনায় নাতিনী ফাউজিয়া ও তার স্বামী মিনারুলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোপনে ঢাকায় পালানোর সময় নাটোর শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়। ফাউজিয়া নিহত মমতাজ বেগমের ভাসুরের ছেলে শাহিনুজ্জামানের কন্যা এবং ফাউজিয়ার দ্বিতীয় স্বামী মিনারুল একই উপজেলার মাঝগাঁও এলাকার ওহিদুল হকের ছেলে।
স্বর্নালংকারের লোভ এবং অনৈতিক জীবন যাপনের জন্য বকাঝকা করতেন নানী মমতাজ বেগম। এতে ক্ষুদ্ধ হয়ে গত ৫ অক্টোবর রাতে স্বামীকে সাথে নিয়ে বিদেশী টর্চ লাইট দিয়ে মাথা ও মুখমণ্ডলে উপর্যপরি আঘাত করে মমতাজ বেগমকে হত্যা করে ফাউজিয়া। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেন তিনি।
বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, নিহতের তিন ভরি স্বর্ণালংকারের লোভ থেকেই এই হত্যাকান্ড সংঘটিত হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। একই সাথে খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে কাজ করছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com