মিশন সেমিফাইনাল, কিউইদের বিপক্ষে বোলিংয়ে টাইগ্রেসরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ইংল্যান্ডের সাথে হারলেও লড়াই করেছে টাইগ্রেসরা। তাই পরাজয়ের পরও আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতির দল।

আর সেই বিশ্বাসে ভর করেই আজ আসামের গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলার বাঘিনীরা। টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।

বাংলাদেশের জন্য এই ম্যাচটা শুধু গ্রুপের অবস্থান নয় বরং আত্মবিশ্বাসেরও বড় পরীক্ষা। পাকিস্তানের পর যদি নিউজিল্যান্ডকেও হারানো যায় তাহলে সেমিফাইনালের স্বপ্নটা আর কল্পনা নয় বাস্তবতার কাছাকাছি চলে আসবে।

উইমেন্স চ্যাম্পিয়নশিপে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের এক অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। দুই দলই সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে ছিল প্রায় সমান অবস্থানে। সেই হিসেবেই আজকের ম্যাচটা দুই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। পারফরম্যান্সের দিক থেকে এখন পর্যন্ত বাংলাদেশের অবস্থান বেশ এগিয়ে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই জয় এসেছে পাকিস্তানের বিপক্ষে, বিপরীতে নিউজিল্যান্ড এখনো জয়হীন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সহঅধিনায়ক নাহিদা আক্তার জানিয়েছিলেন, দল এখন পুরোপুরি প্রস্তুত এবং আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘গত ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। বিশেষ করে বোলিং ইউনিট হিসেবে সবাই দারুণ ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে কিছু ডট বল বেশি খেললেও নাহিদা বিশ্বাস করেন, এবার ব্যাটাররা আরও ইতিবাচক ভূমিকা রাখবেন। তিনি বলেন, ‘সোবহানা দারুণ ইনিংস খেলেছে। সবাই ছন্দে আছে। আগামী ম্যাচগুলোতে আরও ভালো কিছু হবে।

পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা সীমিত। দুই দল প্রথম মুখোমুখি হয়েছিল ২০২২ ওয়ানডে বিশ্বকাপে, যেখানে জয় পেয়েছিল কিউইরা। এরপর ২০২৩ সালে নির্ধারিত তিন ম্যাচের সিরিজে খেলা হয়েছিল মাত্র একটি, বাকি দুটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় পাঁচজন আসামি গ্রেফতার

» ফেসবুক পোস্টে প্রভা ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়

» স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা

» গ্যাস সরবরাহে স্বস্তি, কাটতে শুরু করেছে সংকট

» বিশেষ অধিবেশন চেয়ে রাষ্ট্রপতিকে বিরোধী নেতার চিঠি

» আ.লীগের অপতৎপরতা বিএনপিকে একাই প্রতিহত করতে হচ্ছে: রাশেদ খান

» নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» ইরান নয়, শেষ পর্যন্ত ট্রাম্পই নতি স্বীকার করবেন: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জন গ্রেফতার

» আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মিশন সেমিফাইনাল, কিউইদের বিপক্ষে বোলিংয়ে টাইগ্রেসরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ইংল্যান্ডের সাথে হারলেও লড়াই করেছে টাইগ্রেসরা। তাই পরাজয়ের পরও আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতির দল।

আর সেই বিশ্বাসে ভর করেই আজ আসামের গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলার বাঘিনীরা। টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।

বাংলাদেশের জন্য এই ম্যাচটা শুধু গ্রুপের অবস্থান নয় বরং আত্মবিশ্বাসেরও বড় পরীক্ষা। পাকিস্তানের পর যদি নিউজিল্যান্ডকেও হারানো যায় তাহলে সেমিফাইনালের স্বপ্নটা আর কল্পনা নয় বাস্তবতার কাছাকাছি চলে আসবে।

উইমেন্স চ্যাম্পিয়নশিপে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের এক অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। দুই দলই সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে ছিল প্রায় সমান অবস্থানে। সেই হিসেবেই আজকের ম্যাচটা দুই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। পারফরম্যান্সের দিক থেকে এখন পর্যন্ত বাংলাদেশের অবস্থান বেশ এগিয়ে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই জয় এসেছে পাকিস্তানের বিপক্ষে, বিপরীতে নিউজিল্যান্ড এখনো জয়হীন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সহঅধিনায়ক নাহিদা আক্তার জানিয়েছিলেন, দল এখন পুরোপুরি প্রস্তুত এবং আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘গত ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। বিশেষ করে বোলিং ইউনিট হিসেবে সবাই দারুণ ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে কিছু ডট বল বেশি খেললেও নাহিদা বিশ্বাস করেন, এবার ব্যাটাররা আরও ইতিবাচক ভূমিকা রাখবেন। তিনি বলেন, ‘সোবহানা দারুণ ইনিংস খেলেছে। সবাই ছন্দে আছে। আগামী ম্যাচগুলোতে আরও ভালো কিছু হবে।

পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা সীমিত। দুই দল প্রথম মুখোমুখি হয়েছিল ২০২২ ওয়ানডে বিশ্বকাপে, যেখানে জয় পেয়েছিল কিউইরা। এরপর ২০২৩ সালে নির্ধারিত তিন ম্যাচের সিরিজে খেলা হয়েছিল মাত্র একটি, বাকি দুটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com