সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজাম আর নেই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

শুক্রবার সকাল ৯ টা ১৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজামের মৃত্যুতে নৌবাহিনী প্রধানসহ সর্বস্তরের নৌ সদস্যগণ গভীর শোক প্রকাশ করেন। আগামীকাল শনিবার বাদ যোহর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের লাশ যথাযথ সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ২ নভেম্বর ১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালের ১ জুন সাব-লেফটেন্যান্ট পদে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম তাঁর কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি ১০ ফেব্রুয়ারি ২০০৭ সালে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করে দেশপ্রেম, পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নৌবাহিনীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে অনবদ্য অবদান রাখেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজাম আর নেই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

শুক্রবার সকাল ৯ টা ১৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজামের মৃত্যুতে নৌবাহিনী প্রধানসহ সর্বস্তরের নৌ সদস্যগণ গভীর শোক প্রকাশ করেন। আগামীকাল শনিবার বাদ যোহর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের লাশ যথাযথ সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ২ নভেম্বর ১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালের ১ জুন সাব-লেফটেন্যান্ট পদে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম তাঁর কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি ১০ ফেব্রুয়ারি ২০০৭ সালে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করে দেশপ্রেম, পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নৌবাহিনীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে অনবদ্য অবদান রাখেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com