অটোচালক হত্যা মামলার চার আসামি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  কেরানীগঞ্জে অটোচালক হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। গ্রেফতার ব্যক্তিরা হলেন—হৃদয় (২১), মাহামুদুল ইসলাম হাসান (৩০), সাহেদ (১৭) ও নুরুল ইসলাম (৩৮)।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। তিনি জানান, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সবুজ ছায়া সিটি এলাকার পাশের কাশবন থেকে বাচ্চু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে  ৯৯৯ নম্বরে কল পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত ও অভিযান শুরু করে।

ওসি সাইদুল ইসলাম আরও জানান, ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাচ্চু মিয়া নামের এক অটোরিকশা চালককে ভাড়া করে নিয়ে যায় আসামিরা। এরপর নির্জন স্থানে কাশবনে নিয়ে গিয়ে তাকে হত্যা করে অটো ছিনতাই করা হয়। পরে অটোর ব্যাটারিগুলো খুলে ২৩ হাজার ২০০ টাকায় বিক্রি করে তারা। ঘটনার পর জেলা ডিবির একটি চৌকস দল গত ৯ অক্টোবর রাতে কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা ও ছিনতাইসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের  আদালতে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অটোচালক হত্যা মামলার চার আসামি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  কেরানীগঞ্জে অটোচালক হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। গ্রেফতার ব্যক্তিরা হলেন—হৃদয় (২১), মাহামুদুল ইসলাম হাসান (৩০), সাহেদ (১৭) ও নুরুল ইসলাম (৩৮)।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। তিনি জানান, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সবুজ ছায়া সিটি এলাকার পাশের কাশবন থেকে বাচ্চু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে  ৯৯৯ নম্বরে কল পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত ও অভিযান শুরু করে।

ওসি সাইদুল ইসলাম আরও জানান, ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাচ্চু মিয়া নামের এক অটোরিকশা চালককে ভাড়া করে নিয়ে যায় আসামিরা। এরপর নির্জন স্থানে কাশবনে নিয়ে গিয়ে তাকে হত্যা করে অটো ছিনতাই করা হয়। পরে অটোর ব্যাটারিগুলো খুলে ২৩ হাজার ২০০ টাকায় বিক্রি করে তারা। ঘটনার পর জেলা ডিবির একটি চৌকস দল গত ৯ অক্টোবর রাতে কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা ও ছিনতাইসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের  আদালতে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com