ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং যানবাহন চালকরা। এদিকে হাইওয়ে পুলিশ বলছে গাড়ি বিকল ও সড়কে খানাখন্দের ফলে এ যানজটের সৃষ্টি হয়।

আজ সকাল ১০টা থেকে দুই মহাসড়কে যানজটের কবলে পড়ে মানুষ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে ছোটবড় মিলিয়ে তিনটি গাড়ি বিকল হলে যানজট সৃষ্টি হয়। অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাবোসহ কয়েকটি অংশে খানাখন্দের ফলে যানবাহন ধীর গতিতে চলাচল করায় এ ভোগান্তি পোহাতে হচ্ছে।

আশরাফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, মেঘনা যাবার জন্যে গাড়িতে উঠে মদনপুর অংশে আটকা পড়েছি। যাত্রাপথে কয়েক মিনিট পরপর অল্প কিছুক্ষণ করে গাড়ি চলে আবার থেমে যাচ্ছে।

এমরান হোসেন নামের এক স্থানীয় গণমাধ্যম কর্মী জানান, মোগরাপাড়া হতে কাজের জন্য গাড়িতে উঠে এখনো ১ কিলোমিটার পার হতে পারিনি। উভয় লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুনলাম গাড়ি বিকল হয়েছে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জাগো নিউজকে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের ফলে এ যানজট সৃষ্টি হয়। এটা প্রতিদিনই হচ্ছে। এর পাশাপাশি সড়কের খানাখন্দ এড়াতে যানবাহন চালকরা লেন মেনে যাতায়াত না করায় এমনটা হয়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজ বলেন, সকাল থেকে তিনটি গাড়ি বিকল হওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট লেগেছে। একটি ১৪ চাকার, একটি মিনি পিকআপসহ তিনটি গাড়ি বিকল হয়। বিকল গাড়ি সড়ক হতে সরানোর কাজ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং যানবাহন চালকরা। এদিকে হাইওয়ে পুলিশ বলছে গাড়ি বিকল ও সড়কে খানাখন্দের ফলে এ যানজটের সৃষ্টি হয়।

আজ সকাল ১০টা থেকে দুই মহাসড়কে যানজটের কবলে পড়ে মানুষ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে ছোটবড় মিলিয়ে তিনটি গাড়ি বিকল হলে যানজট সৃষ্টি হয়। অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাবোসহ কয়েকটি অংশে খানাখন্দের ফলে যানবাহন ধীর গতিতে চলাচল করায় এ ভোগান্তি পোহাতে হচ্ছে।

আশরাফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, মেঘনা যাবার জন্যে গাড়িতে উঠে মদনপুর অংশে আটকা পড়েছি। যাত্রাপথে কয়েক মিনিট পরপর অল্প কিছুক্ষণ করে গাড়ি চলে আবার থেমে যাচ্ছে।

এমরান হোসেন নামের এক স্থানীয় গণমাধ্যম কর্মী জানান, মোগরাপাড়া হতে কাজের জন্য গাড়িতে উঠে এখনো ১ কিলোমিটার পার হতে পারিনি। উভয় লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুনলাম গাড়ি বিকল হয়েছে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জাগো নিউজকে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের ফলে এ যানজট সৃষ্টি হয়। এটা প্রতিদিনই হচ্ছে। এর পাশাপাশি সড়কের খানাখন্দ এড়াতে যানবাহন চালকরা লেন মেনে যাতায়াত না করায় এমনটা হয়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজ বলেন, সকাল থেকে তিনটি গাড়ি বিকল হওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট লেগেছে। একটি ১৪ চাকার, একটি মিনি পিকআপসহ তিনটি গাড়ি বিকল হয়। বিকল গাড়ি সড়ক হতে সরানোর কাজ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com