৬৫ ভরি স্বর্ণসহ ২জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ (৬৫.২ ভরি) গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আটক ব্যক্তিরা হলেন মো. কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১)। তাদের মধ্যে মো. কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমণ ১ নম্বর টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেইটের সামনে মো. কবির হোসেন গোপনে কুদ্দুছকে একটি ছোট হাত ব্যাগ দেওয়ার সময় উপস্থিত যাত্রীদের মধ্যে সন্দেহ হয়। এতে সেখানে গোলযোগের সৃষ্টি হয়। এ অবস্থায় সেখানে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স গিয়ে ওই ব্যক্তিদের টার্মিনালে আসার কারণ জানতে চাইলে তারা বিভিন্ন সন্দেহজনক উত্তর দিতে থাকেন। তাদের জ্ঞিজ্ঞাসাবাদের জন্য এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নেওয়া হয়। সেখানে এএপি অফিসে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিকালে তিনটি নীল রঙয়ের ছোট ব্যাগের ভেতর থেকে চারটি গোল্ডবার ও অন্যান্য স্বর্ণালংকারসহ মোট ৭৬১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

এতে আরও বলা হয়, ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর ব্যবহার করে চোরাচালানের উদ্দেশে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছেন বলে জানা যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে শুক্রবার বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত ভিত্তিতে সতর্ক দৃষ্টি রাখছি। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জন গ্রেফতার

» সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

» ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

» আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই: সংসদে জামায়াত এমপি

» বৃহস্পতিবারের মধ্যে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

» প্রধান সড়কে অটোরিকশা-ফিটনেসবিহীন গাড়ি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা: ডিএমপি

» ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

» মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

» গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৬৫ ভরি স্বর্ণসহ ২জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ (৬৫.২ ভরি) গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আটক ব্যক্তিরা হলেন মো. কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১)। তাদের মধ্যে মো. কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমণ ১ নম্বর টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেইটের সামনে মো. কবির হোসেন গোপনে কুদ্দুছকে একটি ছোট হাত ব্যাগ দেওয়ার সময় উপস্থিত যাত্রীদের মধ্যে সন্দেহ হয়। এতে সেখানে গোলযোগের সৃষ্টি হয়। এ অবস্থায় সেখানে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স গিয়ে ওই ব্যক্তিদের টার্মিনালে আসার কারণ জানতে চাইলে তারা বিভিন্ন সন্দেহজনক উত্তর দিতে থাকেন। তাদের জ্ঞিজ্ঞাসাবাদের জন্য এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নেওয়া হয়। সেখানে এএপি অফিসে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিকালে তিনটি নীল রঙয়ের ছোট ব্যাগের ভেতর থেকে চারটি গোল্ডবার ও অন্যান্য স্বর্ণালংকারসহ মোট ৭৬১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

এতে আরও বলা হয়, ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর ব্যবহার করে চোরাচালানের উদ্দেশে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছেন বলে জানা যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে শুক্রবার বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত ভিত্তিতে সতর্ক দৃষ্টি রাখছি। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com