মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের পটিয়া থানার একটি মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জয়নাল আবেদীন রাশেদকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ র‍্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল আবেদীন রাশেদ হাটহাজারী উপজেলার মুন্সির মসজিদ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, পটিয়া থানার ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালত জয়নাল আবেদীন রাশেদকে দুটি ধারায় পৃথকভাবে ১২ বছর ও ৮ বছরের কারাদণ্ড এবং মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

» তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

» চীনের মানবসদৃশ রোবট জাপান ‘দখল’ করছে?

» আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ

» মরক্কোর লক্ষ্য নকআউট, হাইতির সামনে সম্মান রক্ষার লড়াই

» অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে ৬ জন গ্রেফতার

» পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন

» চলতি মাসেই দেশে ৪ বার ভূমিকম্প: কীসের ইঙ্গিত?

» জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ

» বিরোধীদলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের পটিয়া থানার একটি মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জয়নাল আবেদীন রাশেদকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ র‍্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল আবেদীন রাশেদ হাটহাজারী উপজেলার মুন্সির মসজিদ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, পটিয়া থানার ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালত জয়নাল আবেদীন রাশেদকে দুটি ধারায় পৃথকভাবে ১২ বছর ও ৮ বছরের কারাদণ্ড এবং মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com