বৃহস্পতিবারের মধ্যে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক মাধ্যমে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক যুবদল নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে জানিয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।

দায়ের করা ওই মামলা আগামীকাল বুধবারের (২৫ জুন) মধ্যে প্রত্যাহারে আল্টিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আগামীকালের মধ্যে শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধ করা মামলা প্রত্যাহার করা না হলে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

আজ বুধবার(২৪ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই একজন জাতীয় নেতা। জুলাই গণ-অভ্যুত্থানের শীর্ষ রাহবার। সেই নেতার বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষিতে মামলা দায়ের করা একটি ফ্যাসিবাদী আচরণ। নতুন বাংলাদেশে এটা সহ্য করা হবে না।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবারের(২৫ জুন) মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে। যদি এই ফ্যাসিবাদী চরিত্রের ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা না হয় তাহলে আগামী ২৬ জুন শুক্রবার ঢাকাসহ দেশের সকল মহানগর ও জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে।

অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাঙ্গামাটি জেলা আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানকে নির্মমভাবে কুপিয়েছে লংগদু উপজেলার ৩ নং গুলশাখালী ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আবুল কালাম আজাদ। প্রশাসনকে বলবো, এই সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন- দলের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

» ট্রাইব্যুনালে লতিফ-রুপাসহ ৯ আসামি, ফের শুনানি ৩ সেপ্টেম্বর

» সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায়

» ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

» এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি শাহরুখসহ তিনজন গ্রেপ্তার

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার

» সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

» ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

» যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বৃহস্পতিবারের মধ্যে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক মাধ্যমে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক যুবদল নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে জানিয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।

দায়ের করা ওই মামলা আগামীকাল বুধবারের (২৫ জুন) মধ্যে প্রত্যাহারে আল্টিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আগামীকালের মধ্যে শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধ করা মামলা প্রত্যাহার করা না হলে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

আজ বুধবার(২৪ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই একজন জাতীয় নেতা। জুলাই গণ-অভ্যুত্থানের শীর্ষ রাহবার। সেই নেতার বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষিতে মামলা দায়ের করা একটি ফ্যাসিবাদী আচরণ। নতুন বাংলাদেশে এটা সহ্য করা হবে না।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবারের(২৫ জুন) মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে। যদি এই ফ্যাসিবাদী চরিত্রের ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা না হয় তাহলে আগামী ২৬ জুন শুক্রবার ঢাকাসহ দেশের সকল মহানগর ও জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে।

অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাঙ্গামাটি জেলা আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানকে নির্মমভাবে কুপিয়েছে লংগদু উপজেলার ৩ নং গুলশাখালী ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আবুল কালাম আজাদ। প্রশাসনকে বলবো, এই সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন- দলের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com