ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আকাশপথে অভিবাদন জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। তার বিমান মঙ্গলবার পাকিস্তানের আকাশসীমায় প্রবেশেরর পরপরই পিএএফের একটি বিশেষ এসকর্ট স্কোয়াড্রন স্বাগত জানায়।

পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানি প্রেসিডেন্টকে সংবর্ধনা দিতে অংশ নেয় ছয়টি জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ যুদ্ধবিমানের সমন্বয়ে একটি ফরমেশন। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পর সরাসরি পাকিস্তান সফরে যান পেজেশকিয়ান।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ইরানের ওপর হামলা চালানোর পর পেজেশকিয়ানের এটিই প্রথম বিদেশ সফর। পরে ইরানি প্রেসিডেন্টবাহী বিমান পাকিস্তানের মাটিতে অবতরণ করলে পেজেশকিয়ানকে শুভেচ্ছা জানান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

পাকিস্তান বিমান বাহিনীর আয়োজিত ঐতিহ্যবাহী আকাশ প্রহরা সফররত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতি দেশটির দীর্ঘদিনের আতিথেয়তা ও শ্রদ্ধাকে তুলে ধরে। জেএফ-১৭ থান্ডার এবং এফ-১৬ বিমানের অংশগ্রহণ পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক অভিযানিক সক্ষমতা এবং পেশাদারিত্বেরও প্রদর্শন। সূত্র: জিও নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত

» ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

» সালমান শাহ হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে ডন

» দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি

» নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে বহু প্রাণহানি: রাষ্ট্রপতির গভীর শোক

» ১৭ বছর গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল

» ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির

» কাজী নজরুল ইসলামের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

» বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ ২জন নিহত

» রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আকাশপথে অভিবাদন জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। তার বিমান মঙ্গলবার পাকিস্তানের আকাশসীমায় প্রবেশেরর পরপরই পিএএফের একটি বিশেষ এসকর্ট স্কোয়াড্রন স্বাগত জানায়।

পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানি প্রেসিডেন্টকে সংবর্ধনা দিতে অংশ নেয় ছয়টি জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ যুদ্ধবিমানের সমন্বয়ে একটি ফরমেশন। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পর সরাসরি পাকিস্তান সফরে যান পেজেশকিয়ান।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ইরানের ওপর হামলা চালানোর পর পেজেশকিয়ানের এটিই প্রথম বিদেশ সফর। পরে ইরানি প্রেসিডেন্টবাহী বিমান পাকিস্তানের মাটিতে অবতরণ করলে পেজেশকিয়ানকে শুভেচ্ছা জানান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

পাকিস্তান বিমান বাহিনীর আয়োজিত ঐতিহ্যবাহী আকাশ প্রহরা সফররত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতি দেশটির দীর্ঘদিনের আতিথেয়তা ও শ্রদ্ধাকে তুলে ধরে। জেএফ-১৭ থান্ডার এবং এফ-১৬ বিমানের অংশগ্রহণ পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক অভিযানিক সক্ষমতা এবং পেশাদারিত্বেরও প্রদর্শন। সূত্র: জিও নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com