জাহাজবাড়ি ‘জঙ্গি নাটক’ হত্যা মামলা : হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

অনলাইন ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার কার্যক্রম নির্ধারিত রয়েছে।

এছাড়া, মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্যও আজ দিন ধার্য করা হয়েছে।

একইসঙ্গে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণেরও দিন নির্ধারণ করা হয়েছে আজ।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির ও অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতার বিরুদ্ধেও আজ সাক্ষ্যগ্রহণ করা হবে।

উল্লেখ্য, আজ সকালে এসব মামলার আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

» পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান: জামায়াতের আমির

» অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» বছরজুড়ে বাঁধাকপি সংরক্ষণ করার ঘরোয়া উপায়

» কৃষক মনোতোষ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

» ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেফতার

» গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

» সৌদি পৌঁছেছেন ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী

» রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

» বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাহাজবাড়ি ‘জঙ্গি নাটক’ হত্যা মামলা : হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

অনলাইন ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার কার্যক্রম নির্ধারিত রয়েছে।

এছাড়া, মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্যও আজ দিন ধার্য করা হয়েছে।

একইসঙ্গে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণেরও দিন নির্ধারণ করা হয়েছে আজ।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির ও অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতার বিরুদ্ধেও আজ সাক্ষ্যগ্রহণ করা হবে।

উল্লেখ্য, আজ সকালে এসব মামলার আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com