ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। পুনঃতফসিলে এ বিষয়টি জানানো হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী ১৯ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ৩ মে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।








