কেমন হলো বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গানটি?

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :খবরটা নতুন নয়। কদিন আগেই জানা গিয়েছিল, ফিফা বিশ্বকাপ ফুটবলের এই আসরের জন্য একটি গান করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। সে গানে তার সঙ্গে আছেন বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি শিল্পী ভেজড্রিম। অবশেষে এলো সেই গান। সোমবার সন্ধ্যায় (বাংলাদেশ সময়) প্রকাশিত হয়েছে ‘সির সির’ শিরোনামের গানটি।ফুটবল বিশ্বকাপের অন্যান্য গানের মতই উৎসবের আমেজে সাজানো হয়েছে এ গানের মিউজিক। ভিডিওতেও আছে ফুটবল উন্মাদনার উপস্থিতি। গানের দৃশ্যে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন নোরাও। উপস্থিতি রয়েছে সঞ্জয় ও গায়ক ভেজড্রিমেরও।

প্রকাশের পর থেকে অন্তর্জালে অনেকে গানটির প্রশংসা করছেন। বিশেষ করে গানের মিউজিক ও কোরিওগ্রাফির বন্দনা করছেন দর্শক-শ্রোতারা।

সঞ্জয়-নোরাদের এই গান ফিফার এবারের অফিসিয়াল অ্যালবামে থাকছে। প্রথমবার বাংলাদেশি-আমেরিকান কোনো শিল্পী এই আয়োজনের সঙ্গে যুক্ত হলেন। শুধু তাই নয়, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও গান করবেন তারা।

প্রসঙ্গত, নোরা ফাতেহির সঙ্গে এর আগেও গান করেছেন সঞ্জয়। কিছুদিন আগে কন্নড় চলচ্চিত্র ‘কেডি—দ্য ডেভিল’-এ তাদের একটি গান নিয়ে অনেক বিতর্কও হয়েছিল। ‘সারকে চুনার তেরি সারকে’ শিরোনামের গানটি পরে ইউটিউব থেকে সরিয়ে নেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সেনাবাহিনীর পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

» ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি আমলে নেওয়ার মতো নয়’

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৬৩ জন গ্রেপ্তার

» সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি

» বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

» ‘ওকেই বিয়ে করতে চেয়েছিলাম’—অপূর্ণ প্রেমের গল্প শোনালেন শাকিব

» জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

» ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

» একরামুল হত্যায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

» ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কেমন হলো বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গানটি?

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :খবরটা নতুন নয়। কদিন আগেই জানা গিয়েছিল, ফিফা বিশ্বকাপ ফুটবলের এই আসরের জন্য একটি গান করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। সে গানে তার সঙ্গে আছেন বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি শিল্পী ভেজড্রিম। অবশেষে এলো সেই গান। সোমবার সন্ধ্যায় (বাংলাদেশ সময়) প্রকাশিত হয়েছে ‘সির সির’ শিরোনামের গানটি।ফুটবল বিশ্বকাপের অন্যান্য গানের মতই উৎসবের আমেজে সাজানো হয়েছে এ গানের মিউজিক। ভিডিওতেও আছে ফুটবল উন্মাদনার উপস্থিতি। গানের দৃশ্যে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন নোরাও। উপস্থিতি রয়েছে সঞ্জয় ও গায়ক ভেজড্রিমেরও।

প্রকাশের পর থেকে অন্তর্জালে অনেকে গানটির প্রশংসা করছেন। বিশেষ করে গানের মিউজিক ও কোরিওগ্রাফির বন্দনা করছেন দর্শক-শ্রোতারা।

সঞ্জয়-নোরাদের এই গান ফিফার এবারের অফিসিয়াল অ্যালবামে থাকছে। প্রথমবার বাংলাদেশি-আমেরিকান কোনো শিল্পী এই আয়োজনের সঙ্গে যুক্ত হলেন। শুধু তাই নয়, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও গান করবেন তারা।

প্রসঙ্গত, নোরা ফাতেহির সঙ্গে এর আগেও গান করেছেন সঞ্জয়। কিছুদিন আগে কন্নড় চলচ্চিত্র ‘কেডি—দ্য ডেভিল’-এ তাদের একটি গান নিয়ে অনেক বিতর্কও হয়েছিল। ‘সারকে চুনার তেরি সারকে’ শিরোনামের গানটি পরে ইউটিউব থেকে সরিয়ে নেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com