বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিপু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (৮ জুন) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিপু ওই এলাকার উসমান হারুনের ছেলে। সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির তার চুরি করতে যান নিপু। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সোমবার সকালে স্থানীয় লোকজন কৃষি কাজ করতে ধানক্ষেতে যাওয়ার সময় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মুনতাজ বলেন, নিহত নিপু দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিলেন। নিপুকে মাদক সেবন থেকে ফেরাতে তার বাবা চাষাবাদের জমি বিক্রি ও ধার-দেনা করে তিনবার বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু প্রতিবারই তিনি তিন-চার মাস পর দেশে ফিরে আসতেন।

আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমরা সকালে ক্ষেতে আসতাছিলাম তখন দেখি বিদ্যুতের তার ধরে নিপু মরে পড়ে আছে। নিপু এলাকায় কিছু দিন পরপরই চুরি করতো। সম্ভবত আজও চুরি করতে এসে কারেন্ট ধরেছে।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন ঢাকা পোস্টকে  বলেন, আজ সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের থানায় আনা হয়েছিলো। এখন মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি সেচ পাম্পের বিদুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

» ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম

» লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম

» রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ

» বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪১ জন গ্রেপ্তার

» দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ যুবক আটক

» ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

» টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

» শুক্রবার ভারতজুড়ে বড় বিক্ষোভের ডাক, উত্তেজনা চরমে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিপু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (৮ জুন) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিপু ওই এলাকার উসমান হারুনের ছেলে। সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির তার চুরি করতে যান নিপু। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সোমবার সকালে স্থানীয় লোকজন কৃষি কাজ করতে ধানক্ষেতে যাওয়ার সময় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মুনতাজ বলেন, নিহত নিপু দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিলেন। নিপুকে মাদক সেবন থেকে ফেরাতে তার বাবা চাষাবাদের জমি বিক্রি ও ধার-দেনা করে তিনবার বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু প্রতিবারই তিনি তিন-চার মাস পর দেশে ফিরে আসতেন।

আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমরা সকালে ক্ষেতে আসতাছিলাম তখন দেখি বিদ্যুতের তার ধরে নিপু মরে পড়ে আছে। নিপু এলাকায় কিছু দিন পরপরই চুরি করতো। সম্ভবত আজও চুরি করতে এসে কারেন্ট ধরেছে।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন ঢাকা পোস্টকে  বলেন, আজ সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের থানায় আনা হয়েছিলো। এখন মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি সেচ পাম্পের বিদুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com