৭ মামলায় জামিন চেয়েছেন আব্দুর রাজ্জাক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : সাত মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সোমবার (৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলাগুলোর মধ্যে ঢাকায় দায়ের করা চারটি এবং টাঙ্গাইলে দায়ের করা তিনটি মামলা রয়েছে।

এর আগে সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর করেন অধস্তন আদালত।

গত ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন থেকে কারাবন্দি রয়েছেন সাবেক এই মন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আশুলিয়ায় সড়ক ছেড়েছেন পোশাকশ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

» শিশুদের ফুটবল গায়ে লাগা নিয়ে ঝগড়া, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

» ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

» ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের

» জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন

» সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মজিবুর রহমান মঞ্জু

» সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

» ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

» তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

» দেবের নতুন সিনেমার নায়িকা হচ্ছেন সোহিনী?

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৭ মামলায় জামিন চেয়েছেন আব্দুর রাজ্জাক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : সাত মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সোমবার (৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলাগুলোর মধ্যে ঢাকায় দায়ের করা চারটি এবং টাঙ্গাইলে দায়ের করা তিনটি মামলা রয়েছে।

এর আগে সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর করেন অধস্তন আদালত।

গত ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন থেকে কারাবন্দি রয়েছেন সাবেক এই মন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com