পঞ্চগড়ে সীমান্তের শূন্যরেখায় পুশইনের শিকার ১০ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায় তিনদিন আটকে থাকার পর পুশইনের শিকার ১০ জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রবিবার রাত আড়াইটার দিকে সীমান্তের লাইট বন্ধ করে তাদেরকে সরিয়ে নেয়া হয়। এসময় বিজিবি ও স্থানীয়রা কড়া পাহারায় ছিলেন। গত ৫ জুন গভীর রাতে তাদেরকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। আটকে থাকা ১০ জনের মধ্যে ৩ শিশু ২ নারী ছিলো।

সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল সিরাজুল ইসলাম। সীমান্ত গ্রাম প্রধাপাড়ার অবসর প্রাপ্ত সেনা সদস্য সোহাগ জানান, রাত ৮টা থেকেই একটু পর পর ভারতীয় সীমান্তের লাইট অফ অন করা হচ্ছিলো। রাত ১২টার দিকে আটকে থাকা ১০ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। পরে আবার তাদেরকে আগের স্থানে নিয়ে আসে। এরপর রাত আড়াইটার দিকে তাদেরকে আবার নিয়ে যায় বিএসএফ।

এদিকে, পঞ্চগড়ের ২৭১ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে কড়া নজরদারী করছে বিজিবি। সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। স্থানীয়রাও বিজিবির পাশে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কানাডার সাস্কাচুয়ান প্রদেশে প্রবাসীদের মিলনমেলা

» বিশ্বকাপে ভালো করতে স্পিনের ওপর ভরসা করছে বাংলাদেশ

» অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

» লোকাল বাস খাদে পড়ে ৪ জন নিহত

» যুক্তরাষ্ট্রের দাবি ‘মিথ্যা’, পরমাণু ভাণ্ডার আরও বাড়াচ্ছে উত্তর কোরিয়া

» বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

» ৭ মামলায় জামিন চেয়েছেন আব্দুর রাজ্জাক

» এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

» বিশেষ পুলিশি অভিযানে ১৪ জন গ্রেফতার

» দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৃণমূলের নারীরা : মঈন খান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পঞ্চগড়ে সীমান্তের শূন্যরেখায় পুশইনের শিকার ১০ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায় তিনদিন আটকে থাকার পর পুশইনের শিকার ১০ জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রবিবার রাত আড়াইটার দিকে সীমান্তের লাইট বন্ধ করে তাদেরকে সরিয়ে নেয়া হয়। এসময় বিজিবি ও স্থানীয়রা কড়া পাহারায় ছিলেন। গত ৫ জুন গভীর রাতে তাদেরকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। আটকে থাকা ১০ জনের মধ্যে ৩ শিশু ২ নারী ছিলো।

সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল সিরাজুল ইসলাম। সীমান্ত গ্রাম প্রধাপাড়ার অবসর প্রাপ্ত সেনা সদস্য সোহাগ জানান, রাত ৮টা থেকেই একটু পর পর ভারতীয় সীমান্তের লাইট অফ অন করা হচ্ছিলো। রাত ১২টার দিকে আটকে থাকা ১০ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। পরে আবার তাদেরকে আগের স্থানে নিয়ে আসে। এরপর রাত আড়াইটার দিকে তাদেরকে আবার নিয়ে যায় বিএসএফ।

এদিকে, পঞ্চগড়ের ২৭১ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে কড়া নজরদারী করছে বিজিবি। সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। স্থানীয়রাও বিজিবির পাশে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com