২৪৪ জন আওয়ামী কর্মী আটকের পর ঝটিকা মিছিল আগের তুলনায় কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ‍্যা আগের তুলনায় কমেছে বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। জনগণের সহযোগিতা পেলে সব ধরনের অপরাধ কমে আসবে বলেও মনে করেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘ঝটিকা মিছিল থেকে ২৪০ জনকে হাতেনাতে ধরার পর এ ধরনের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমেছে। জনগণের সহযোগিতা পেলে সবধরনের অপরাধ কমে আসবে।’

এসময় সবার সহযোগিতা পেলে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, ‘জনগণ নির্বাচনমুখী হলে দেশে সব অপরাধ কমে আসবে।’

এসময় রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিজেদের সক্ষমতা বৃদ্ধিতেতে ডিএমপিকে ২০টি নতুন গাড়ি হস্তান্তর করা হয়। ধাপে ধাপে মোট ২০০টি গাড়ি হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ

» হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম

» জনগণের সহায়তায় সরকার ও বিরোধী দল মিলে এলাকার সমস্যা সমাধান করা হবে : বিরোধীদলীয় নেতা

» সরকারি দল-বিরোধী দল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক

» প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি: তথ্যমন্ত্রী

» দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

» সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান

» জিম্বাবুয়ের কাছে হেরে টেস্ট র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ

» জামায়াতে ইসলামীর ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

» ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২৪৪ জন আওয়ামী কর্মী আটকের পর ঝটিকা মিছিল আগের তুলনায় কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ‍্যা আগের তুলনায় কমেছে বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। জনগণের সহযোগিতা পেলে সব ধরনের অপরাধ কমে আসবে বলেও মনে করেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘ঝটিকা মিছিল থেকে ২৪০ জনকে হাতেনাতে ধরার পর এ ধরনের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমেছে। জনগণের সহযোগিতা পেলে সবধরনের অপরাধ কমে আসবে।’

এসময় সবার সহযোগিতা পেলে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, ‘জনগণ নির্বাচনমুখী হলে দেশে সব অপরাধ কমে আসবে।’

এসময় রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিজেদের সক্ষমতা বৃদ্ধিতেতে ডিএমপিকে ২০টি নতুন গাড়ি হস্তান্তর করা হয়। ধাপে ধাপে মোট ২০০টি গাড়ি হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com