সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের সদর হাসপাতালগুলোতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা গেলে রোগীর মৃত্যুহার কমবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের ৮০-৯০ শতাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) রাজধানী কেন্দ্রীক। তাহলে প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে? তাই সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশে সিসিইউয়ের পরিসর বাড়ানো সম্ভব।

তিনি বলেন, বিগত সময়ের অবহেলায় দেশে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারের বেহাল দশা। সিসিইউ না থাকায় বহু প্রান্তিক মানুষ প্রাণ হারাচ্ছেন। সদর হাসপাতালগুলোতে এই ইউনিট চালু করা গেলে গুরুতর অবস্থায় রোগী মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসাব্যবস্থার সম্প্রসারণ ও চিকিৎসকদের নিরাপত্তার জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তার জন্য হাসপাতালে এ মাস থেকে আনসার নিয়োগ শুরু হবে।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৫৬ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে স্বাস্থ্যখাত। সরকার মানুষের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

কনফারেন্সে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য সবার সমন্বিত সহযোগিতার আহ্বান জানান বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গাঁজাসহ যুবক আটক

» নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী

» জেলের জালে ধরা পড়েছে এক জোড়া বিরল প্রজাতির বিষাক্ত সামুদ্রিক মাছ লায়নফিশ

» জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

» ‘দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত’: নাসীরুদ্দীন পাটওয়ারী

» রিং-বাইপাস পরবর্তী চিকিৎসা ও যত্ন

» ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

» ফ্রান্সে বাংলাদেশিদের জন্য বিনামূল্যে সুশি প্রশিক্ষণ

» নারী শিক্ষা অবৈতনিক ও তাদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

» বসতঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের সদর হাসপাতালগুলোতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা গেলে রোগীর মৃত্যুহার কমবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের ৮০-৯০ শতাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) রাজধানী কেন্দ্রীক। তাহলে প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে? তাই সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশে সিসিইউয়ের পরিসর বাড়ানো সম্ভব।

তিনি বলেন, বিগত সময়ের অবহেলায় দেশে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারের বেহাল দশা। সিসিইউ না থাকায় বহু প্রান্তিক মানুষ প্রাণ হারাচ্ছেন। সদর হাসপাতালগুলোতে এই ইউনিট চালু করা গেলে গুরুতর অবস্থায় রোগী মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসাব্যবস্থার সম্প্রসারণ ও চিকিৎসকদের নিরাপত্তার জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তার জন্য হাসপাতালে এ মাস থেকে আনসার নিয়োগ শুরু হবে।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৫৬ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে স্বাস্থ্যখাত। সরকার মানুষের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

কনফারেন্সে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য সবার সমন্বিত সহযোগিতার আহ্বান জানান বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com